কোন সময় কোন আম পাকে?

জীবনযাপন ডেস্ক
১৪ মে ২০২৩, ১৭:৪৭ আপডেট : ১৪ মে ২০২৩, ১৭:৫০

শুরু হয়ে গেছে ফলের রাজা আমের মৌসুম। ভ্যানভর্তি আমের দেখা মিলছে রাস্তায়। তবে সময়ের আগেই অনেক সময় কিছু জাতের আম চলে আসে বাজারে। এগুলো খেতে ভালো হয় না। প্রাকৃতিকভাবে পরিপক্ক হওয়ার পর যেগুলো বাজারে আসে, সেগুলো কিনুন। জেনে নিন কোন সময় কোন আম পাকে।  

মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকে আমের মৌসুম। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে জুনের মাঝামাঝি সময়ে পাকে গোপালভোগ, গোবিন্দভোগ, বৃন্দাবনি, গুলাবখাশ, রানীপছন্দ, হিমসাগর, ক্ষীরশাপাত ও বারি-১ আম।

জুনের মাঝামাঝি থেকে পাকতে শুরু করে ল্যাংড়া, হাঁড়িভাঙ্গা, লক্ষণভোগ, খুদিক্ষীরশা, বারি-২, বোম্বাই ইত্যাদি।

জুলাই মাস থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পাকে ফজলি, আম্রপালি, মোহনভোগ, আশ্বিনা, গৌড়মতি, বারি-৩, বারি-৪, ইত্যাদি।

গোবিন্দভোগ আম কিনতে চাইলে ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত কিনবেন। গোপালভোগ ২৫ মে থেকে ১০ জুন, ক্ষীরসাপাতি ৭ জুন থেকে ৩০ জুন, লক্ষণভোগ ১৫ জুন থেকে এক মাস পর্যন্ত, হাঁড়িভাঙা ২০ জুন থেকে আগস্টের প্রথম সপ্তাহ, ল্যাংড়া ১৫ জুন থেকে এক মাস পর্যন্ত, আম্রপলি জুনের শেষের দিক থেকে শুরু করে এক মাস পর্যন্ত, ফজলি ৫ জুলাই থেকে থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত, মোহনভোগ জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু করে মাসজুড়ে, আশ্বিনা ২০ জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কিনবেন।     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের