ঈদ রেসিপি

খাসির মগজ সহজেই পরিষ্কার করে ভুনা করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
৩০ জুন ২০২৩, ১২:১২আপডেট : ৩০ জুন ২০২৩, ১২:১২

খাসির মগজ ভুনা খেতে খুবই সুস্বাদু। ভাতের পাশাপাশি রুটি দিয়ে খেতেও দারুণ এই আইটেমটি। আবার রান্না করে ফেলাও বেশ সহজ। জেনে নিন কীভাবে খাসির মগজ পরিষ্কার করে ভুনা করবেন।

খাসির দুটি মগজ নিয়ে নিন। ভালো করে ধুয়ে বলক ওঠা পানিতে দিয়ে দিন। এক মিনিট উচ্চ তাপে চুলায় রেখেই নামিয়ে নিন। এর বেশি রাখলে গলে যাবে মগজ। পানি থেকে উঠিয়ে ঠান্ডা করুন। চিকন রগের মতো অংশগুলো টেনে বের করে পরিষ্কার করুন। ছোট করে কেটে নিন মগজ। 

প্যানে তেল গরম করে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিন। ২ টুকরো দারুচিনি, আধা চা চামচ গোলমরিচ, ৩-৪টা এলাচ ও লবঙ্গ দিয়ে সামান্য ভেজে নিন। দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ হালকা বাদামি রঙ হলে কয়েকটি কাঁচা মরিচ কুচি দিন। ১ চা চামচ আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। মসলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর সামান্য পানি দিয়ে ১ চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া দিন। মসলা ভালো করে কষিয়ে নিন। তেল ভেসে ওঠার পর একটি টমেটো টুকরো করে দিয়ে দিন। টমেটো গলে যাওয়া পর্যন্ত নাড়ুন। টুকরো করে রাখা মগজ দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন। আধা কাপ পানি দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন। ঢেকে রান্না করবেন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। আধা চা চামচ গরম মসলার গুঁড়া ও আধা চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে নাড়ুন। কয়েক মিনিট পর নামিয়ে পরিবেশন করুন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে শান্ত-লিটন যা বলেছেন
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে শান্ত-লিটন যা বলেছেন
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি