বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো পাস্তা বাস্তা

জীবনযাপন ডেস্ক
১১ জুলাই ২০২৩, ১৪:৪০আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৪:৪০

শর্মা হাউজ বা বিভিন্ন রেস্টুরেন্টের মতো মজাদার পাস্তা বাস্তা কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে ফেলা যায়। বাচ্চাদের জন্য বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন রেস্টুরেন্টের এই মজার পদ। জেনে নিন কীভাবে বানাবেন।

প্যানে দেড় টেবিল চামচ মাখন গলিয়ে ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা ভেজে নিন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে ১ কাপ মুরগির মাংসের কিমা, স্বাদ মতো লবণ, ১/৪ চা চামচ গোলরিচের গুঁড়া, ১ চা চামচ সয়া সস ও আধা কাপ মাশরুম দিয়ে নাড়তে থাকুন। চুলার আঁচ মিডিয়াম থাকবে। কিমা সেদ্ধ হয়ে গেলে ১/৪ কাপ লম্বা করে কাটা সবুজ ক্যাপসিকাম দিয়ে নেড়েচেড়ে সবকিছু উঠিয়ে নিন প্যান থেকে।

একই প্যানে ১ টেবিল চামচ মাখন গলিয়ে ১ টেবিল চামচ রসুন কুচি ভেজে নিন। রসুন বাদামি হয়ে আসলে দিয়ে দিন ১ টেবিল চামচ ময়দা। ২ থেকে ৩ মিনিট নাড়ুন ভালো করে। ১ কাপ তরল দুধ দিয়ে দিন। স্বাদ মতো লবণ, ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়া, ১/৪ চা চামচ অরিগ্যানো দিয়ে নাড়ুন। বলক চলে আসলে আধা কাপ পাস্তা ও ভেজে রাখা মুরগির মাংসের মিশ্রণ দিয়ে দিন। দুই থেকে তিন মিনিট নাড়ার পর ২ টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে নিন।

এবার বেক করার পালা। এজন্য একটি হিট প্রুফ বাটিতে এক লেয়ার পাস্তা নিয়ে উপরে ছিটিয়ে দিন মোজারেলা চিজের কুচি। উপরে আরেক লেয়ারের পাস্তা দিন। এরপর আবার চিজ দিন। এভাবে কয়েক লেয়ার করে নিন। সবার শেষ লেয়ারে চিজ দেবেন। বাটিটি ওভেনে ঢুকিয়ে দিন। ১৭৫ ডিগ্রি সেলসিয়াস বা ৩৫০ ডিগ্রি ফারেনহাইট তাপে ১৬ থেকে ১৭ মিনিট বেক করুন। উপরে বাদামি রঙ চলে আসলে বের করে পরিবেশন করুন গরম গরম।      

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের