বর্ষায় স্যাঁতসেঁতে হয়ে পড়ছে রান্নাঘর?

জীবনযাপন ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ২২:৩২আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২২:৩২

রান্নাঘরে পানির কাজ হয় প্রচুর। বাসন ধোওয়া, শাকসবজি পরিষ্কার করার মতো কাজগুলো যেমন স্যাঁতসেঁতে করে রান্নাঘর; তেমনি রান্নার সময় ছিটে আসা তেল থেকে হয় তেল চিটচিটে ভাব। বর্ষায় এই বিড়ম্বনা যেন বাড়ে আরও। স্যাঁতসেঁতে রান্নাঘর থেকে ছড়িয়ে পড়তে পারে রোগজীবাণু। কিছু টিপস মেনে চললে রান্নাঘর স্যাঁতসেঁতে হবে না।

 

রান্নাঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করার জন্য বেকিং সোডা ও লেবু কাজে লাগাতে পারেন

  • রান্নাঘরের বেসিন ও সিঙ্ক সবসময় পরিষ্কার রাখুন। রান্না হয়ে গেলে লিক্যুইড সোপ দিয়ে বেসিন ধুয়ে নিন। খানিকটা ভিনেগার ও বেকিং সোডা দিয়েও ধুতে পারেন। এরপর শুকনা কাপড় দিয়ে সেটি ভালো করে মুছে নিন।
  • আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। এতে স্যাঁতসেঁতে ভাব অনেকটাই দূর হবে। চেষ্টা করুন রান্নাঘরের দরজা যতটা সম্ভব খোলা রাখার।
  • ভেজা আবহাওয়ায় চাল বা বিভিন্ন শস্যের পোকা দূর করতে কয়েকটি শুকনা মরিচ, লবঙ্গ বা তেজপাতা ফেলে দিন বয়ামের ভেতরে। 
  • লবণ এবং চিনি স্যাঁতসেঁতে হয়ে যাওয়া থেকে রক্ষা পেতে চাইলে বয়ামে কফি বিন রেখে দিন।
  • রান্নাঘরের স্যাঁতসেঁতে ভাব থেকে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা থাকে। এই দুর্গন্ধ দূর করতে প্রাকৃতিক সুগন্ধি ব্যবহার করতে পারেন। অল্প কয়েকটি এলাচ, দারুচিনি ও তেজপাতা পানিতে ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুন। রান্নাঘরে বেশ একটা ফুরফুরে ভাপ ছড়িয়ে পড়বে। লেবু পানিতে সেদ্ধ করলেও দূর হবে রান্নাঘরের দুর্গন্ধ। 
  • শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। যেসব জিনিস সহজে পচে যায়, সেগুলোকে নিয়মিত বাইরে ফেলার ব্যবস্থা করুন। প্রতিবার নোংরা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন। পাশাপাশি প্রতিবার ডাস্টবিন ব্যবহার করার আগে ডাস্টবিনের ভেতর অর্ধেক কাপ বোরক্স ছড়িয়ে নিন। আর সরাসরি বিনে নয়, ময়লা ফেলুন বিন-এর ভেতরে রাখা ডিসপোজাল গার্বেজ ব্যাগে।
  • সিংকের নেটে ১ কাপ ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। আধঘন্টা পর পানি ঢেলে দিন। পোকামাকড় দূর হবে।
  • পানির কাজগুলো গুছিয়ে রেখে একবারে সেরে ফেলুন। এরপর শুকনা করে মুছে নিন সিঙ্ক।
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম