গলে যাওয়া ভাত ঝরঝরে করুন ৪ উপায়ে

জীবনযাপন ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ১৪:৪২আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৪:৪২

পানির আন্দাজ ঠিক না থাকার কারণে ভাত গলে আঠালো হয়ে যেতে পারে। আবার অনেক সময় কয়েক ধরনের চাল একসঙ্গে রান্না করতে গেলেও এমনটা হতে পারে। ভাত অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে কী করবেন? জেনে নিন গলে আঠালো হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার কিছু টিপস।  

কিছু উপায় মেনে গলে যাওয়া ভাত ঝরঝরে করতে পারেন। ছবি- সংগৃহীত

১। অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন

পাত্রে বা রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন সঙ্গে সঙ্গে। ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে আবার হাঁড়িতে নিয়ে চুলায় বসান। কয়েক মিনিট অল্প আঁচে গরম করে শুকিয়ে নিন বাড়তি পানি।

২। রেফ্রিজারেটরে রাখুন

অতিরিক্ত পানি বের করে দেওয়ার পরেও যদি ভাত আঠালো মনে হয়, তাহলে এটিকে একটি প্লেটে সমানভাবে ছড়িয়ে দিন এবং ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। এরপর গরম করে খান।

৩। ওভেনে গরম করুন

বেকিং পেপার বিছিয়ে দিন একটি ট্রের উপর। সমানভাবে ভাত ছড়িয়ে দিন এর উপর। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪-৫ মিনিটের জন্য ওভেনে বেক করুন। প্রয়োজনে আরও কয়েক মিনিট রাখুন ওভেনে।

৪। পাউরুটির স্লাইস ব্যবহার করুন

গলে যাওয়া ভাতের পানি ঝরিয়ে আবার হাঁড়িতে নিয়ে নিন। এবার ২-৩টি পাউরুটির টুকরো দিয়ে ঢেকে অল্প আঁচে কয়েক মিনিট রান্না করুন। আরও কিছুক্ষণ রেখে দিন। পরিবেশনের আগে পাউরুটির টুকরোগুলো তুলে ফেলুন।

তথ্য: এনডিটিভি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান
গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান
বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজ হারাচ্ছে আর্জেন্টিনা, জার্সিতে আসছে বড় পরিবর্তন
বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজ হারাচ্ছে আর্জেন্টিনা, জার্সিতে আসছে বড় পরিবর্তন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে’ উদযাপন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে’ উদযাপন
ইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
কী, কেন, কীভাবেইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন