বর্ষায় পরার জন্য উপযুক্ত জুতা কোনগুলো?

জীবনযাপন ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ১৮:১৫ আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৮:৩৫

বর্ষার অন্যতম বিড়ম্বনা হচ্ছে হঠাৎ আসা বৃষ্টি। বৃষ্টির ফলে রাস্তায় জমে থাকা কাদা পানিতে শখের জুতার দফারফা হতে দেরি হয় না। আবার পা পিছলে পড়ে দুর্ঘটনা ঘটার ঝুঁকিও থেকে যায়। বর্ষার সময় পরার জন্য উপযুক্ত জুতা বেছে নিলে এড়াতে পারবেন এসব বিপদ।

১। বর্ষার জন্য আদর্শ হচ্ছে ফ্লিপ ফ্লপ স্যান্ডেল। ওয়াই আকৃতির স্ট্র্যাপসহ স্যান্ডেলই হচ্ছে ফ্লিপ ফ্লপ। এগুলো ঝটপট পরে বের হয়ে যাওয়া যায়। কাদা পানি লাগলেও সহজে পরিষ্কার করা যায়।

২। বর্ষার জুতা হিসেবে রাবার বা প্লাস্টিকের স্যান্ডেল বেছে নিতে পারেন। প্লাস্টিকের ব্যালেরিনা সু হতে পারে চমৎকার বিকল্প। এগুলো সহজে পিছলে যায় না, আবার ধুয়ে ফাইল শুকিয়ে যায় দ্রুত।

৩। বর্ষার সময় চামড়ার জুতা এড়িয়ে চললেই ভালো করবেন। কারণ পানিতে নষ্ট হয়ে যায় চামড়ার জুতা।

৪। কিছু নরম জুতার ভেতরে সহজেই পানি ঢুকে যায় এবং এবং পা ফেলার সঙ্গে সঙ্গে এক ধরনের অস্বস্তিকর আওয়াজ হতে থাকে। এই ধরনের জুতা বা স্যান্ডেল বর্ষার সময় এড়িয়ে চলুন।

৫। স্বাচ্ছন্দ্যবোধ করলে স্নিকার্স পরতে পারেন। এই ধরনের জুতা বেশ আরামদায়ক, পিছলে যাওয়ার ঝুঁকি কম। তবে ভিজে গেলে শুকাতে সময় বেশি নেয় স্নিকার্স।  

৬। পা ঢাকা জুতা পরলে এই সময় কাদা-পানি থেকে পা রক্ষা করতে পারবেন।

৭। বর্ষার সময় হিল জুতা এড়িয়ে চলুন। তবে একেবারে ফ্ল্যাট জুতা বেছে না নিলে সামান্য উঁচু সমান হিলের জুতা পরতে পারেন। এতে পা দুটি বর্ষার ময়লা পানি থেকে সুরক্ষিত থাকবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা