‘একই সঙ্গে কি দুই জনের প্রেমে পড়া সম্ভব?’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
২৬ আগস্ট ২০২৩, ১৬:৫১আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৬:৫৫

প্রশ্ন: একই সঙ্গে কি দুই জনের প্রেমে পড়া সম্ভব? আমি দুই জন মেয়েকে ভালোবাসি, তাদের কাউকেই ত্যাগ করতে ইচ্ছা করে না। এমতাবস্থায় করণীয় কী?

উত্তর: একই সঙ্গে দুই জনের প্রেমে পড়া সম্ভব। এ ধরনের অবস্থা নারী বা পুরুষ যে কারোর মধ্যে বিয়ের আগে বা পরে তৈরি হতে পারে। এ ধরনের প্রবণতা ব্যক্তির স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে বিদ্যমান থাকে। আপনার ক্ষেত্রে সমস্যা মূলত তিনটি। প্রথম হচ্ছে সিদ্ধান্তহীনতা। আপনি কী করবেন সেটা বুঝতে পারছেন না। কারণ আমাদের আবেগ অনুভূতির উপর আমাদের সরাসরি কোনও নিয়ন্ত্রণ থাকে না। তো আপনার সিদ্ধান্তহীনতা আপনার ভেতরে অস্থিরতা ও হতাশা তৈরি করতে পারে। দ্বিতীয়ত, আপনি যাদেরকে ভালোবাসেন তারা সম্ভবত একজন আরেকজনের ব্যপারটা জানেন না। এটা জানলে তারা কেউই মেনে নিতে পারবেন না। তখন আপনার উপর দ্বিমুখী চাপ সৃষ্টি হবে। আপনার বা আপনার প্রেমিকাদের কারোর বিয়ের পরিকল্পনা থাকলে সামাজিক চাপও এর সাথে যুক্ত হবে। তৃতীয়ত, এই প্রবণতার কারণে আপনার ভেতরে অপরাধবোধ তৈরি হতে পারে যা কিনা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার ব্যাপারে আমার পরামর্শ হলো জীবন যে রকম তাকে আপনার সে রকমভাবেই মেনে নিতে হবে। যেটা হবার সেটাই হবে। অগ্রিম পরিকল্পনা বা জল্পনা-কল্পনা করে কোনও লাভ নেই। আপনার মানসিক প্রশান্তির নিজের যত্ন নিন। একজন অভিজ্ঞ, উপযুক্ত কাউন্সেলর, সাইকোথেরাপিস্ট বা মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

প্রশ্ন: আমার বয়স ২০ বছর। বাবা মা কারোর সঙ্গেই সম্পর্ক ভালো না। এখন তারা চাইছে আমার বিয়ে দিতে। কিন্তু আমি বিয়ে করতে চাই না। কোনোভাবেই তাদেরকে বুঝানো সম্ভব হচ্ছে না। মাঝে মাঝে মনে হয় আত্নহত্যা করি।

উত্তর: আপনার বর্তমান প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার নৈপুণ্য আপনার মধ্যে আছে বলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন। বাবা মায়ের সঙ্গেও একইভাবে যোগাযোগ করার চেষ্টা করুন। আগে সম্পর্কের উন্নয়নে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। আমাদের বেশিরভাগ সময় মনে হয় বাবা-মা আমাদের বুঝতে পারেন না। আবার একইভাবে বাবা  মায়েরও সন্তান সম্পর্কে এমনটাই মনে হয়। এই দ্বন্দ্ব মেটাতে দুই পক্ষেরই এগিয়ে আসা জরুরি। শুরুটা না হয় আপনিই করুন। ধীরে ধীরে তাদের বোঝান যে আপনি এই মুহূর্তে ক্যারিয়ার নিয়ে ভাবতে চাইছেন। সম্ভব হলে বাবা মায়ের সঙ্গে একজন মনোরোগ চিকিৎসকের কাছে যান।  উপযুক্ত কাউন্সেলিং আপনাদের সম্পর্কের উন্নয়নে সাহায্য করবে। শুভ কামনা আপনার জন্য। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম