রোদে পোড়া ত্বকে যেসব উপায়ে ব্যবহার করবেন অ্যালোভেরা

জীবনযাপন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০১

দেহের খোলা অংশে কালচে ছোপ পড়ে যায়। প্রখর রোদের কারণেই এমনটা হয়। সানস্ক্রিন ব্যবহার করলেও যেন এড়ানো যাচ্ছে না এই দাগ। কারণ একবার সানস্ক্রিন মাখলেও তা সারা দিন ধরে একই রকমভাবে কাজ করতে পারে না। প্রয়োজনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হয়। যদি তা না করা হয়, তবে সানবার্ন আর ট্যান এড়ানো কষ্টকর। ভারতীয় রূপ বিশেষজ্ঞ শাহনাজ হুসেন জানাচ্ছেন, ত্বক থেকে এই কালচে দাগ তুলতে অ্যালোভেরা বেশ কার্যকর। শুধু সঙ্গে মিশিয়ে নিতে হবে কয়েকটি উপাদান।

১। অ্যালোভেরা জেল বা শাঁসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। ত্বক পরিষ্কার করে এই মিশ্রণ ত্বকে লাগান। মিনিট দশেক পর পানি দিয়ে ধুয়ে নিন। তবে স্পর্শকাতর ত্বকে এই মিশ্রণ মেখে বেশিক্ষন রেখে দিলে তা অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

২। স্পর্শকাতর ত্বক থেকে রোদে পোড়া দাগ তুলতে অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ বেসন এবং ২ চা চামচ টক দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ১৫ মিনিট ত্বকে মেখে রেখে দিন। পুরোপুরি শুকোনোর প্রয়োজন নেই। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন। চাইলে সামান্য একটু বেসন দেওয়া যেতে পারে। এই মিশ্রণ ভালো করে মিশিয়ে ত্বকে মেখে রাখুন ১৫ মিনিট। এরপর ধুয়ে নিন।

৪। অতিরিক্ত শুষ্ক ত্বক থেকে রোদে পোড়া দাগ তোলার জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে মধু এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।

৫। তৈলাক্ত ত্বক থেকে সানবার্ন বা ট্যান তোলার জন্য অ্যালোভেরা জেলের সঙ্গে শসার রস ও পাকা পেঁপে ভালো করে চটকে নিন। মুখে, হাতে, গলায় এবং ঘাড়ে মেখে রাখুন আধা ঘণ্টা। নিয়মিত এই মিশ্রণ মাখতে পারলে সমস্যার সমাধান হবে সহজেই

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম