যে ১২ ভুলে মেদ জমে তলপেটে

জীবনযাপন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২১

পেটে জমে থাকা মেদ নানা ধরনের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই মেদ একবার জমলে সহজে যেতেও চায় না। পেটে মেদ জমে আমাদের কিছু অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেই। জেনে নিন কোন কোন ভুলে হয় এমনটি। 

  1. ভারী খাবার শেষে ডেজার্ট খাওয়ার অভ্যাস রয়েছে? অতিরিক্ত এই ক্যালোরি গ্রহণের কারণে বেড়ে যেতে পারে পেটের মেদ। 
  2. অনেকে দেরি করে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে নাস্তাটাই করেন না। এতে করে শরীরের জন্য বিপদ ডেকে আনছেন আপনি নিজেই। সকালে না খেলে মেটাবলিজম ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাড়তি মেদ জমে শরীরে।
  3. সুস্থ ও মেদহীন শরীরের জন্য পর্যাপ্ত ঘুম ভীষণ জরুরি। রাত জেগে থাকলে পেটের মেদ বাড়ে। তাই রাতে ৮ ঘণ্টা ঘুমাবেন অবশ্যই।
  4. পর্যাপ্ত শরীরচর্চা না করার কারণে মেদ বাড়তে পারে পেটে। একটানা বসে থাকার কাজ করতে হয় অনেককেই। মাঝে মাঝে বিরতি নিয়ে হাঁটাচলা করা জরুরি। নাহলে পেটের মেদ বাড়তেই থাকবে। চেয়ারে বসেও ব্যায়াম করতে পারেন।  
  5. চা কিংবা কফি ছাড়া সকাল শুরুই হয় না? এই অভ্যাদ বাদ দিন মেদ ঝরাতে চাইলে। কারণ গবেষণা বলছে ক্যাফেইন দ্রুত ক্ষুধা লাগিয়ে দিতে এক্সপার্ট।
  6. সারাদিন মেনেবেছে চললেন, কিন্তু দিনশেষে কোল্ড ড্রিংকের গ্লাসে একটি চুমুক দিয়েই ফেললেন। মেদ কিন্তু গেড়ে বসলো শরীরে!  
  7. খাবার ঠিক মতো চিবিয়ে না খেলে এটা হতে পারে পেটে মেদ জমে যাওয়ার অন্যতম কারণ। 
  8. খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন না রাখলে মেটাবোলিজম ক্ষতিগ্রস্ত হয় এবং পেটে মেদ জমে। 
  9. প্যাকেটজাত খাবার যেমন কেক, মাফিন, প্যানকেক বা কাপকেক ধরনের খাবার খাবেন না। ওজন বাড়িয়ে দেবে এসব খাবার। চিনি ও চিনিজাতীয় খাবারও এড়িয়ে চলুন।
  10. অনেকক্ষণ না খেয়ে থাকলেও কিন্তু বাড়ে মেদ। নির্দিষ্ট সময় পর পর পরিমিত খাবার খান।
  11. ভারী খাবার খাওয়ার পর অতিরিক্ত পানি পান করবেন না। এটি পেটে মেদ জমিয়ে দেয়। 
  12. বয়স ও উচ্চতা অনুযায়ী খাদ্য তালিকা ঠিক করতে একজন পুষ্টিবিদের সহায়তা নিন। অনেকেই ইচ্ছে মতো তালিকা বানিয়ে নেন যাতে বিপরীত ফল মেলে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম