কেমন ছিল পরিণীতি-রাঘবের বিয়ের সাজপোশাক

জীবনযাপন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:০৯

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা উদয়পুরের লীলা প্রাসাদে একটি জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছেন। রাজস্থানের উদয়পুরের ঐশ্বর্যশালী লীলা প্রাসাদে বহুল প্রতীক্ষিত এই বিয়ে ছিল জাঁকজমকপূর্ণ। বর-কনে দুজনই আইভরি সাজে ছিলেন স্নিগ্ধ। 

ভারতের বিখ্যাত ডিজাইনার মনিষ মালহোত্রার নকশা করা বেইজ পার্ল লেহেঙ্গা পরেছিলেন পরিণীতি। আভিজাত্যে মোড়া লেহেঙ্গাটি ছিল সূক্ষ্ম কারুকার্যের, যার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সবাই। কনুই পর্যন্ত মুক্তা দিয়ে সজ্জিত হাতার ব্লাউজ, উপরে জ্যামিতিক মোটিফের নকশা, ক্রিস্টাল এবং মুক্তা দিয়ে সজ্জিত একটি নেটের ওড়না বিশেষ দিনের পোশাকটিকে করেছে আরও বিশেষ। ওড়নায় খচিত ছিল স্বামী রাঘবের নাম। 

স্বামী রাঘবের নাম লেখা ওড়না পরেছিলেন পরিণীতি। ছবি- সংগৃহীত

পান্না ও হীরার গয়না পরেছিলেন পরিণীতি। কয়েক স্তরের পান্না এবং হীরার নেকপিসের সঙ্গে কানের দুল এবং টিকলিতে ছিলেন জমকালো।  

বর রাঘব চাড্ডা কনের সঙ্গে মিলিয়ে আইভরি শেরওয়ানি পরেছিলেন। বর এবং কনের পরিবারের সদস্যরাও প্যাস্টেল আইভরি থিমের পোশাক পরেছিলেন। ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার ডিজাইন করেছিলেন রাঘরের পোশাক। আইভরি সাদা শেরওয়ানিতে সোনালি রঙের সূক্ষ্ম ব্যবহার উৎসবের অনুভূতি যোগ করেছে পোশাকে। মুক্তার বহু-স্তরযুক্ত নেকলেস ছিল পোশাকের সঙ্গে। সাথে বিয়ের আংটি এবং ঘড়িতে মার্জিত ছিলেন বর রাঘব। 

সাজপোশাকে স্নিগ্ধ ছিলেন বর-কনে। ছবি- সংগৃহীত

প্রাকৃতিকভাবেই স্নিগ্ধ পরিণীতি নরম গ্ল্যাম মেকআপ লুক বেছে নিয়েছিলেন, যা তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। ন্যাচারাল লুকে তিনি ব্রোঞ্জ এবং বাদামী রঙের ছোঁয়ায় সাজেন। ব্রাইডাল লুকে নিখুঁত ফিনিশিং টাচ যোগ করেছে গোলাপি লিপস্টিক।

সূত্র: পিঙ্কভিলা

/এনএ/
সম্পর্কিত
মা হতে চলেছেন পরিণীতি চোপড়া
‘অ্যানিমেল’ না করা আমার সেরা সিদ্ধান্ত ছিল: পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু