পূজার আয়োজনে থাকুক ঘরে তৈরি সন্দেশ

জীবনযাপন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১৪:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৪:৪৫

ষষ্ঠী থেকে শুরু করে প্রায় প্রতিদিনই সকালের আয়োজনে থাকে মিষ্টান্ন। এছাড়া উৎসবের এই সময়ে অতিথি আসলেও পরিবেশন করা হয় নানা স্বাদের মিষ্টি। পূজার আয়োজনে রাখতে পারেন ঘরে তৈরি সন্দেশ। জেনে নিন সন্দেশ তৈরির রেসিপি।

ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার সন্দেশ। ছবি- কুনাল কাপুর

২ লিটার দুধ জ্বাল দিন। ফুটে উঠলে ৫০ মিলি পানিতে সাড়ে ৩ টেবিল চামচ ভিনেগার গুলে অল্প অল্প করে ঢেলে দিন। রুমের তাপমাত্রার পানি ঢেলে দিন দুধে। নাড়তে থাকুন অনবরত। ছানা তৈরি হয়ে গেলে পাতলা কাপড়ে ছেঁকে নিন। হাত দিয়ে ভালো করে নিংড়ে শুকনা বাটিতে ঢেলে নিন। কুসুম গরম থাকতে থাকতেই এর সঙ্গে স্বাদ মতো চিনি ও দেড় টেবিল চামচ কর্নস্ট্রাচ মিশিয়ে ভালো করে মথে নিন। সময় নিয়ে ঘষে ঘষে মথবেন।

চুলায় কম আঁচে প্যান বসিয়ে মথে নেওয়া ছানা দিয়ে দিন। চিনি পুরোপুরি না গলা পর্যন্ত নাড়তে থাকুন অনবরত। চিনি গলে যাওয়ার পর মসৃণ হয়ে আসলে নামিয়ে নিন ছানা। এক চিমটি এলাচের গুঁড়া মিশিয়ে মথে ঠান্ডা করে নিন। চাইলে এই পর্যায়ে মেশাতে পারেন জাফরান বা ভ্যানিলা এক্সট্রাক্ট। ঠান্ডা হওয়ার পর পছন্দ মতো আকৃতি করে বানিয়ে নিন সন্দেশ।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম