ফাটতে শুরু করেছে ত্বক? জেনে নিন ১২ টিপস

জীবনযাপন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, ২৩:৫৭আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২৩:৫৯

শীতের বাতাস বইতে শুরু করেছে প্রকৃতিতে। এই বাতাসে রুক্ষ হয়ে পড়ছে ত্বক, গোড়ালি ও ঠোঁট। শীতেও প্রাণবন্ত ত্বক পেতে চাইলে এখন থেকেই যত্ন শুরু করতে হবে ত্বকের। জেনে নিন প্রয়োজনীয় টিপস।

  1. ফেসওয়াশ অথবা বডিওয়াশের সঙ্গে সামান্য পরিমাণ মোটা দানার চিনি মিশিয়ে নিন। হালকা হাতে কয়েক মিনিট ঘষে নিন ত্বকে। ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করবে এটি। ত্বক ধুয়ে সামান্য নারকেল তেল ঘষুন। ত্বক নরম ও কোমল থাকবে পুরো শীতকাল জুড়েই।
  2. গোসলের পানি যেন অতিরিক্ত গরম না হয়। কুসুম গরম পানিতে গোসল করুন।
  3.  শীতে ধুলাবালির প্রকোপ বেড়ে যায়। তাই ত্বকে আটকে থাকা ময়লা দূর করতে রাতে ঘুমানোর আগে অবশ্যই ত্বক পরিষ্কার করবেন। ক্লিনজার হিসেবে কাঁচা দুধ বা মিল্ক-বেসড ক্লিনজার ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে বেসন মেশালে চমৎকার প্রাকৃতিক ক্লিনজার তৈরি হয়।
  4. শুষ্ক ও রুক্ষ হওয়া থেকে ত্বক বাঁচাতে নিয়মিত ত্বকে তেল ব্যবহার জরুরি। ময়েশ্চারাইজারের সঙ্গে ১ অথবা ২ ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন। তেলমিশ্রিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন গোসলের পর পরই।
  5. হাত ও পায়ের যত্নে ব্যবহার করুন লেবু। লেবু অর্ধেক করে কেটে বেকিং সোডা মিশিয়ে হাত ও পায়ের ত্বকে ঘষে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে নারকেল তেল ম্যাসাজ করুন হাত-পায়ের ত্বকে।
  6. শুষ্ক ত্বকের যত্নে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ অলিভ অয়েলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের রুক্ষতা।
  7. ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত অয়েল ম্যাসাজ করুন। নারকেল তেলের পাশাপাশি অ্যালোভেরা জেলের সাহায্যেও ম্যাসাজ করতে পারেন ত্বক। এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং ত্বক নরম থাকবে।
  8. ঠোঁট ফেটে গেলে বা শুকিয়ে গেলে জিভ দিয়ে ভেজাবেন না। লিপবাম বা ভ্যাসলিন ব্যবহার করুন। 
  9. গোড়ালি ফাটার সমস্যা থাকলে রাতে ঘুমানোর আগে গোড়ালি পরিষ্কার করে গ্লিসারিন ঘষে নিন। 
  10. শীতে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে প্রতি রাতে ঘুমনোর আগে টোনিং করুন ত্বক। ত্বক তো ফাটবেই না, বরং শীতেও থাকবে নরম ও উজ্জ্বল। 
  11. ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এ সময় হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। সপ্তাহে এক থেকে দুইবার ফেস মাস্ক ব্যবহার করুন। কলার পেস্ট, ১ টেবিল চামচ মধু, দই এবং কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 
  12. ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর করতে চাইলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। পাশাপাশি স্যুপ, ফলের রস ও পানিজাতীয় খাবার খান বেশি করে।
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম