চিনি থাকে এসব খাবারেও

জীবনযাপন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ১১:২৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২০:০৫

পরিমিত পরিমাণে না খেলে চিনি আমাদের শরীরে ফেলে নেতিবাচক প্রভাব। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর একটি গবেষণা বলছে, চিনি খেলে শরীরের কোষের বয়স বাড়তে থাকে যা কমিয়ে দেয় মানুষের আয়ুষ্কাল। ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেওয়া, ওজন বাড়িয়ে দেওয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়াসহ চিনির নানা ধরনের অপকারিতা রয়েছে। সুস্থ ডায়েটে তাই চিনি না রাখার পরামর্শই দেন পুষ্টিবিদরা। ফলে চা কিংবা কফিতে বাড়তি চিনি না খাওয়া কিংবা চিনিজাতীয় খাবার এড়িয়ে যাওয়ার অভ্যাস করেন স্বাস্থ্যসচেতনতা। তবে জানেন কি কিছু খাবার মিষ্টি স্বাদের না হলেও এগুলোতে লুকানো থাকে চিনি? নিজের অজান্তেই এমন সব খাবার আমরা খেয়ে ফেলি যেগুলো চিনির উৎস। জেনে নিন খাবারগুলো কী কী। 

সালাদ ড্রেসিংয়েও থাকে চিনি। ছবি- সংগৃহীত

  • প্রতি আধা কাপ পাস্তা সসে ৬ থেকে ১২ গ্রাম চিনি থাকে। চকোলেট চিপস কুকি থেকে এই পরিমাণ চিনিই মেলে।
  • স্বাস্থ্যকর ফাইবারে পূর্ণ হওয়ায় আমরা অনেকেই ওটমিল দিয়ে সারি আমাদের ব্রেকফাস্ট। কিন্তু অনেক ফলের স্বাদযুক্ত ইনস্ট্যান্ট ওটমিলের প্রতি প্যাকেটে ১০-১৫ গ্রাম চিনি থাকে। তাই ফলের ফ্লেভারের ইনস্ট্যান্ট ওটমিলের বদলে প্লেইন ওটমিলে ফল মিশিয়ে খান। 
  • সালাদ ড্রেসিংয়েও থাকে চিনি। ২ টেবিল চামচ ড্রেসিংয়ে প্রায় ৫ থেকে ৭ গ্রাম চিনি থাকতে পারে। বাড়তি চিনি খেতে না চাইলে বাড়িতে ভিনেগার এবং তেল দিয়ে নিজেই বানিয়ে নিতে পারেন ড্রেসিং।
  • ব্রেকফাস্ট সিরিয়ালে থাকতে পারে চিনি। ওট, কর্ন এবং ব্রান সিরিয়ালে প্রতি কাপে ১০-২০ গ্রাম বা তারও বেশি চিনি থাকে। এক্ষেত্রে প্যাকেটে থাকা লেবেল পড়ে জেনে নিন কতোটুকু চিনি আছে সেখানে। 

কেচাপে থাকে চিনি। ছবি- সংগৃহীত

  • কিছু এনার্জি ড্রিংক প্রতি ৮ আউন্স পরিবেশনে প্রায় ২৫ গ্রাম চিনি থাকে। তাই এনার্জি ড্রিংক জাতীয় পানীয়ের বদলে নরমাল পানি খান। 
  • ফাস্ট-ফুড রেস্তোরাঁয় স্বাস্থ্যকর সাইড ডিশ হিসেবে কোলস্লো জনপ্রিয়। তবে এর নিয়মিত সাইজে প্রায় ১৫ গ্রাম চিনি থাকে। 
  • শুকনা ফলে তাজা ফলের তুলনায় অনেক বেশি চিনি থাকে। ১.৫ আউন্স কিশমিশে ২৫ গ্রামের বেশি চিনি থাকে। 
  • কেচাপে লুকানো থাকে চিনি। প্রতি টেবিল চামচে প্রায় ৪ গ্রাম চিনি থাকে এতে। 

তথ্য: ওয়েবএমডি 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম