আসছে শীত, সুস্থ থাকতে মনে রাখুন ৫ টিপস

জীবনযাপন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ২২:২২আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২২:২২

ইদানীং সকালে বা সন্ধ্যায় বেশ ঠান্ডা অনুভূত হয়। ঘুম ভাঙার পর মনে হয় গলা হালকা ব্যথা কিংবা নাক বন্ধ হয়ে আছে। রাতে ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে আর বন্ধ করলে গরম লাগে। এগুলো সবই শীতের আগমনী সংকেত। ঋতু পরিবর্তনের এই সময় সংক্রমণ, অ্যালার্জি, সর্দি-কাশি বা গলা ব্যথার মতো সমস্যাগুলো জেঁকে বসে। ভারতের জসলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র ডায়েটিশিয়ান ড. জ্যোতি এই সময় সুস্থ থাকার জন্য কিছু পরামর্শ দিয়েছেন। জেনে নিন সেগুলো কী কী।

  

  1. আবহাওয়া পরিবর্তনের সাথে মোকাবিলা করার সর্বোত্তম উপায় হচ্ছে মৌসুমি ফল ও শাকসবজি খাওয়া। এগুলো তাজা, সহজলভ্য এবং একই সময়ে সাশ্রয়ী। 
  2. হাইড্রেশন কিন্তু শুধুমাত্র গ্রীষ্মকালেই গুরুত্বপূর্ণ নয়। সুস্থতার জন্য সবসময়ই হাইড্রেটেড থাকা জরুরি। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির একটি প্রতিবেদন বলছে, শীতের সময় সুস্থ থাকতে চাইলে পর্যাপ্ত তরল খাবার খেতে হবে। ঘাম এবং তৃষ্ণা কমে যাওয়ার কারণে পানি কম খাওয়া যাবে না।
  3. পুষ্টি উপাদান ঋতুজনিত রোগের বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করে। তাই প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করা অপরিহার্য।
  4. শীতের সময় ভাজাভুজি খাবার খাওয়া হয় বেশি। এতে ক্যালোরি ও রক্তের শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে তাই ডুবো তেলে ভাজা খাবার না রেখে স্বাস্থ্যকর খাবার রাখুন। 
  5. ঠান্ডা আবহাওয়ায় গরম খাবার যেমন স্যুপ, আদা চা  ও লেবু চা রাখুন ডায়েট লিস্টে। শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করবে এসব খাবার। 

তথ্য: এনডিটিভি

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম