হাত দিয়ে খাওয়ার ৫ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৩, ১১:১৮ আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:১৮

আমরা হাত দিয়ে খাবার খেতেই অভ্যস্ত বেশি। তবে অনেক দেশে সংস্কৃতির অংশ হিসেবে চপস্টিক বা কাঁটাচামচ দিয়ে খাওয়া হয়। অনেকে মনে করেন, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস নয়। তবে বিজ্ঞান বলছে, এই ধারনার ভিত্তি নেই। বরং চামচের চাইতে হাত দিয়ে খাওয়াটাই বেশি স্বাস্থ্যসম্মত। তবে খাওয়ার আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন জানাচ্ছে কোন কোন কারণে চামচের বদলে হাত দিয়ে খাবার খাওয়া উচিত।

১। আঙুলের সাহায্যে খাবার গ্রহণ করলে সেটা ইতিবাচক প্রভাব ফেলে হজমে। খাবার স্পর্শ করলে আঙুলের ত্বকে অবস্থিত স্নায়ু খাবারের ধরন মস্তিষ্ককে জানিয়ে দেয় এবং সেই অনুযায়ী পরিপাকতন্ত্র হজমের জন্য প্রয়োজনীয় পরিপাক রস নিঃসরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকে।

২। হাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা ক্ষতিকারক নয় এবং হাত পরিষ্কার করার পরেও এটি হাতে রয়ে যায়। পরিবেশের বিভিন্ন ক্ষতিকারক জীবাণু থেকে শরীরকে রক্ষা করে এই ব্যাকটেরিয়া। ফলে হাত দিয়ে খেলে সুস্বাস্থ্য বজায় থাকে। 

৩। হাত দিয়ে খাওয়া এক ধরনের পেশীর ব্যায়াম যা রক্ত সঞ্চালন বাড়ায়।

৪। যখন আমরা হাত দিয়ে খাই, তখন সাধারণত ধীরে ধীরে খাওয়া হয়। চামচের সাহায্যে খেলে দ্রুত খাওয়া হয়। ধীরে খাওয়া খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে। 

৫। হাত দিয়ে খাবার খেলে পরিমিত খাওয়া সম্ভব হয়। এতে স্থূলতা থেকে দূরে থাকা সম্ভব হয়। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর 
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর 
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ