খালি পায়ে ঘাসে হাঁটবেন যে ৮ কারণে

লাইফস্টাইল ডেস্ক
০৬ নভেম্বর ২০২৩, ১১:২০আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:২০

প্রকৃতির কাছাকাছি থাকা সবসময়ই আনন্দের। আমাদের মন ও শরীরকে সতেজ রাখে সবুজ প্রকৃতি। প্রতিদিন সকালে কিছুক্ষণ খালি পায়ে হাঁটতে পারেন ঘাসে। গবেষণা বলছে, সুস্থ থাকার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই প্রক্রিয়ার। সিমেন্টের উপর হাঁটার বদলে মাটি ও ঘাসের উপর হাঁটা আমাদের মনকে প্রশান্ত করতে পারে। জেনে নিন এর কিছু উপকারিতা।

 

  1. মাটিতে খালি পায়ে হাঁটলে প্রায় তাৎক্ষণিকভাবে মস্তিষ্ক শিথিল, শান্ত এবং নিরাপদ বোধ করে। এর ফলে রক্তচাপের উপর ইতিবাচক প্রভাব পড়ে। প্রাকৃতিক চিকিৎসায় রক্তচাপ স্বাভাবিক করতে ১০-১৫ মিনিট খালি পায়ে হাঁটার পরামর্শ দেওয়া হয়।
  2. পৃথিবীর একটি বিশেষ বৈদ্যুতিক শক্তি রয়েছে, খালি পায়ে হাঁটলে যা ব্যক্তিকে অত্যাবশ্যক শক্তি দেয়। বিজ্ঞান বলছে, খালি পায়ে হাঁটা আমাদের পৃথিবী থেকে নেতিবাচক এনার্জি শোষণ করতে সাহায্য করে।
  3. খালি পায়ে ঘাসের উপর হাঁটলে এনডরফিন হরমোন ক্ষরণের পরিমাণ বেড়ে যেতে পারে। এই হরমোনটি ‘হ্যাপি’ হরমোন নামে পরিচিত। শরীরে পর্যাপ্ত পরিমাণে এই হরমোন থাকলে মনমেজাজ ফুরফুরে থাকে।
  4. খালি পায়ে হাঁটলে আমাদের পায়ের তলায় থাকা কিছু প্রেসার পয়েন্ট অ্যাকটিভ হয়ে যায়। ফলে মস্তিষ্ক এবং শরীর আরও বেশি করে অ্যাকটিভ হয়ে ওঠে।
  5. মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে নিয়মিত খালি পায়ে হাঁটাহাঁটি শুরু করা উচিত বলে জানিয়েছেন রোগ বিশেষজ্ঞরা। এতে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়ে।
  6. মাটিতে পাওয়া শক্তিশালী জীবাণু প্রাকৃতিকভাবে অনাক্রম্যতা গড়ে তুলতে সাহায্য করে। জীবাণুগুলো ত্বকের মাধ্যমে আমাদের নখের নীচ থেকে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের অন্ত্রের মাইক্রোফ্লোরাতে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
  7. কাদা মাটি বিষাক্ত পদার্থ দূর করার জন্য পরিচিত। এই কারণেই গ্রামাঞ্চলের মানুষ মেঝে এবং দেয়ালে মাটি এবং পানির মিশ্রণ প্রয়োগ করে তাদের ঘর পরিষ্কার করে। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কাদা দিয়েও অনেকে হাত ধোয়। অনেকটা একইভাবে, খালি পায়ে হাঁটা আমাদের পায়ের তলদেশ থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে এবং ত্বকের উপরিভাগে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারে। 
  8. মানসিক অস্থিরতা দূর হয় সরাসরি মাটির উপর হাঁটলে। এছাড়া মস্তিষ্কে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়ার ফলে দূর হয় অনিদ্রার সমস্যা।

তথ্য: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও বোল্ডস্কাই ম্যাগাজিন 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম