আন্তর্জাতিক পুরুষ দিবস

‘ছেলেদের কাঁদতে নেই’- ধারণাটি কীভাবে পুরুষদের মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়ায়?

লাইফস্টাইল ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ১৭:১১আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:১১

অনেক সমাজ এবং সংস্কৃতি পুরুষদের দুর্বলতা প্রকাশ করাকে নিরুৎসাহিত করে। আবেগ না দেখিয়ে পুরুষদের শক্ত এবং শক্তিশালী হওয়ার চাপ প্রয়োগ করে সমাজ। ‘ছেলেদের কাঁদতে নেই’- এমন ধারণা ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া নানা ধরণের দায়িত্ব ও কর্তব্যের ভার চাপিয়ে দেওয়া হয় তাদের উপর। সব মিলিয়ে জীবন নিয়ে হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়ে পুরুষরা। সেটা তারা প্রকাশও করতে পারে না উপহাসের পাত্র হওয়ার ভয়ে। ফলে ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে অনেক পুরুষ।

আবেগ চেপে রাখা স্বাস্থ্যকর নয়
ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয় আবেগ না দেখাতে, কষ্ট প্রকাশ না করতে বা তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সংবেদনশীল বোধ না করতে। ফলস্বরূপ, পুরুষরা পরবর্তী জীবনে তাদের অনুভূতি সম্পর্কে কথা বলতে কম স্বাচ্ছন্দ্য বোধ করে, যা তাদের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। পুরুষেরা কান্নাকাটি করে না- এই ধারণাটি একটি বিপজ্জনক মিথ্যা যা থেকে পরিত্রাণ পাওয়া জরুরি। পুরুষরা কাঁদে, তাদের অনুভূতি আছে। 

অনুভূতি প্রকাশ গুরুত্বপূর্ণ এবং এতে লজ্জার কিছুই নেই
মানুষ হিসেবে আমাদের অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আবেগ ও অনুভূতি। আবেগ সঠিকভাবে শনাক্ত করা গুরুত্বপূর্ণ। কিছু পুরুষ কেবল দুঃখের আবেগই লুকিয়ে রাখে না, আনন্দ এবং সুখও লুকিয়ে রাখে। কারণ অনুভূতি প্রকাশকে তারা লজ্জাজনক মনে করে। এটি তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

কান্না আবেগের একটি স্বাভাবিক প্রকাশ
ব্যথা পেলে বা কষ্ট পেলে মানুষ কাঁদে। এটি অনুভূতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন শিশু যেমন ব্যথা পেলে কাঁদে, তেমনি একজন পূর্ণবয়স্ক মানুষও কষ্ট পেলে কাঁদতে পারে। নারী-পুরুষ সবাই কাঁদতে পারে, এটাই স্বাভাবিক। ছেলে বলে কান্নার অনুভূতি লুকিয়ে নিজের মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করাটাই বরং অনুচিত।

সূত্র: রিডার্স ডাইজেস্ট 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে