চুল পড়ে যাওয়ার সম্ভাব্য ৭ কারণ

লাইফস্টাইল ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ২২:২০আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২২:২০

হুট করেই কি অতিরিক্ত চুল ঝরতে শুরু করেছে? এমনটি হলে সবার আগে খুঁজে বের করতে হবে এর কারণ। সঠিক কারণ জানতে পারলে তবেই চুল পড়া রোধ করা সম্ভব হবে। জেনে নিন চুল ঝরে পড়ার সম্ভাব্য কারণ কোনগুলো। 

১। বংশগত 
চুল পড়ার পারিবারিক ইতিহাস অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া নামে পরিচিত। বংশগত কারণে টাক পড়ে যেতে পারে তরুণ বয়সেই। জেনেটিক্স পরিবর্তন করতে না পারলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খেয়ে বংশগত চুল পড়াকে ধীর করতে পারেন। 

২। হরমোনের পরিবর্তন 
মেনোপজের সময় হরমোনের ওঠানামা একটি কারণ হতে পারে চুল পড়ে যাওয়ার। মেনোপজের সময় এবং পরে চুলের ফলিকল কমে যায়। এছাড়া ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা হ্রাসের ফলে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের প্রভাব বৃদ্ধি পায়। এক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে হরমোন নিয়ন্ত্রণ করা এবং সুষম খাদ্য নিশ্চিত করা যেতে পারে। 

৩। পুষ্টির ঘাটতি
বায়োটিনের অপর্যাপ্ত মাত্রার কারণে চুল ভেঙে যায় এবং ঝরে পড়ে। আপনি যদি পর্যাপ্ত ভিটামিন সি-সমৃদ্ধ ফল এবং শাকসবজি না খান, তবে শরীরের জন্য আয়রন শোষণ করা আরও কঠিন হয়ে পড়ে। আয়রনের ঘাটতি চুল পড়ার মাত্রা বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে বা সম্পূরক গ্রহণ করে কমাতে পারেন চুল পড়ার হার। 

৪। মানসিক চাপ 
মানসিক এবং শারীরিক চাপ টেলোজেন এফ্লুভিয়াম নামক একটি অবস্থাকে বাড়িয়ে চুল পড়ার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যথেষ্ট পরিমাণ স্ট্রেস টেলোজেন এফ্লুভিয়ামে প্রচুর সংখ্যক চুলের ফলিকলকে নিষ্ক্রিয় করে দেয়। ধ্যান, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনের ভারসাম্য নিশ্চিত করার মাধ্যমে স্ট্রেস কমাতে পারেন এক্ষেত্রে। 

৫। নির্দিষ্ট ওষুধ এবং চিকিৎসার কারণে
বিটা-ব্লকার, ব্লাড থিনার, অ্যান্টিডিপ্রেসেন্টস, কোলেস্টেরল কমানোর ওষুধ, কিছু ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস, থাইরয়েডের ওষুধ, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা স্টেরয়েডের মতো হরমোন-সম্পর্কিত ওষুধগুলোসহ কিছু ওষুধের ফলাফল হতে পারে চুল পড়ে যাওয়া। যদিও এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক বিরল। তবুও যদি আপনি সন্দেহ করেন যে কোনও ওষুধ চুলের ক্ষতির কারণ হচ্ছে, তবে বিকল্প ওষুধ বা সমাধান খুঁজতে চিকিৎসকের পরামর্শ নিন। 

৬। সঠিক যত্নের অভাব
স্টাইলিং সরঞ্জামের অত্যধিক ব্যবহার এবং আঁটসাঁট চুলের স্টাইল চুলের ক্ষতির কারণ হতে পারে। এসব কারণে চুল ঝরে যেতে পারে। চুল যত্নে রাখতে তাপ প্রদানকারী যন্ত্র কম ব্যবহার করুন ও চুলের ধরন অনুযায়ী উপযুক্ত পণ্য ব্যবহার করুন।

৭। নির্দিষ্ট রোগের কারণে 
অ্যালোপেসিয়া অ্যারেটা নামে পরিচিত অবস্থাটি চুলের ফলিকলকে আক্রমণ করে, যার ফলে চুল পড়ে। যদিও রোগটি শরীরের যে কোনও জায়গায় চুল পড়ার কারণ হতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
একই চিরুনি দিয়ে চুলে ‘অভিযান’ কতদিন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম