রেশম কোমল ত্বক চাইলে মানতে হবে ৫ কৌশল

জীবনযাপন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩১আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৫০

মসৃণ ও কোমল ত্বকের জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে প্রসাধনী কিনি। তবে প্রসাধনী ব্যবহার করাই কিন্তু শেষ কথা নয়। রাসায়নিকযুক্ত  প্রসাধনীর বদলে প্রাকৃতিক পণ্য ব্যবহার করে এবং সঠিক জীবনযাপনের অনুসরণ করে পেতে পারেন কোমল ও উজ্জ্বল ত্বক। 

১। হাইড্রেশন
ত্বককে ভেতর থেকে সুন্দর ও উজ্জ্বল দেখাতে চাইলে পর্যাপ্ত পানি পানের কোনও বিকল্প নেই। পানির অভাবে শুষ্ক ত্বক এবং ব্রণের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ঠোঁট ও ত্বক ফেটে যাওয়ার পর্যাপ্ত পানি না খাওয়ার ফল। ত্বককে হাইড্রেটেড রাখতে প্রতিদিন দুই লিটার পানি পান করা জরুরি। পানি শরীর থেকে টক্সিন ও বর্জ্য বের করে দেয় এবং মসৃণ ও উজ্জ্বল ত্বক নিশ্চিত করে।

২। লেবুর রস
লেবু একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকে উজ্জ্বলতা এবং মসৃণতা প্রদান করে।  ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। পেস্টটি ত্বকে লাগান এবং ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে আলতো করে ঘষে উঠিয়ে ফেলুন। 

৩। টমেটো মাস্ক
মসৃণ ত্বক পাওয়ার আরেকটি কার্যকর উপায় হচ্ছে নিয়মিত টমেটোর মাস্ক ব্যবহার করা। টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের গঠন উন্নত করে এবং মসৃণ ত্বক নিশ্চিত করে। একটি টমেটো ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ত্বকে লাগান এবং ১০ মিনিটের জন্য অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

৪। মধু
ত্বকের জন্য মধু দারুণ উপকারী একটি উপাদান। মধু সরাসরি লাগাতে পারেন ত্বকে। ১০ মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলুন। এছাড়া বেসন এবং মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করুন স্ক্রাব হিসেবে। নিয়মিত ব্যবহার করলে পাবেন নরম এবং কোমল ত্বক। 

৫। টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল ত্বক মসৃণ করার জন্য একটি জাদুকরী উপাদান। মসৃণ ত্বক চাইলে তুলায় লাগিয়ে সরাসরি ত্বকে ব্যবহার করুন টি ট্রি অয়েল। 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম