ডায়েটে থাকাকালীন কীভাবে ক্ষুধা নিয়ন্ত্রণ করবেন? জেনে নিন ৩ কৌশল

জীবনযাপন ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৪, ২৩:৩১আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪২

আপনি কি ডায়েটে আছেন? আপনি কি সবসময় ক্ষুধার্ত বোধ করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই নিবন্ধটি আপনার জন্যই! 

ওজন কমানোর প্রক্রিয়ায় আমরা একেকজন একেরকম ডায়েট অনুসরণ করি। কেউ কেউ বেশি প্রোটিন গ্রহণকে উৎসাহিত করে, কেউ আবার কার্বোহাইড্রেট বর্জন করে পুরোপুরি। প্রতিটি ব্যক্তির ওজন কমানোর এবং ফিট থাকার জন্য আলাদা প্যাটার্ন রয়েছে। কিন্তু একটি জিনিস প্রায় প্রত্যেকেই অভিযোগ করেন। সেটা হলো ডায়েট চলাকালীন সময়ে ক্ষুধা লাগে প্রচণ্ড। স্বাস্থ্যকর খাওয়া এবং কিছু খাবার এড়িয়ে চলার এই সময় প্রায় প্রায় ক্ষুধা লাগার বিষয়টি বেশ কষ্টকর। আবার খালি পেটে থাকা স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।

আমেরিকান জার্নাল অব ফিজিওলজি, এন্ডোক্রিনোলজি এবং মেটাবলিজমে প্রকাশিত একটি সমীক্ষা বলছে, মানুষ যখন ওজন কমানোর জন্য কম ক্যালোরি গ্রহণ করে, তখন তাদের শরীর ঘেরলিন নামক একটি হরমোন নিঃসরণ করে যা তাদের ক্ষুধার্ত করে তোলে। প্রত্যেক ব্যক্তির এই হরমোন থাকে, এবং যদি আপনার ওজন বেশি হয় এবং তারপরে ওজন হ্রাস হয় তবে হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। এই ক্ষুধা নিবারণের জন্য, হয় তারা বেশি খাবার খেয়ে ফেলে অথবা খালি পেটে থেকে গ্যাস্ট্রিকের সমস্যা বাধিয়ে ফেলে। 

ভারতীয় পুষ্টিবিদ সিমরুন চোপড়া কিছু টিপস জানিয়েছেন ক্ষুধা নিয়ন্ত্রণ করার। জেনে নিন সেগুলো কী কী। 

  1. প্রোটিন সমৃদ্ধ নাস্তা দিয়ে সকাল শুরু করুন। এটি আপনাকে সারা দিন সক্রিয় থাকতে সাহায্য করার পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে। হঠাৎ ক্ষুধার্ত বোধ করা এবং এর মধ্যে অস্বাস্থ্যকর খাওয়ার ঝুঁকি প্রতিরোধ করে। 
  2. দুপুর বআ রাতের খাবারের আগে পর্যাপ্ত পানি করুন এবং শাকসবজি খান। ক্ষুধা নিবারণ করতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে কমপক্ষে এক গ্লাস পানি খান খাওয়ার আগে। এছাড়া খাবার শুরু করার আগে কিছু শাকসবজি খেলেও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ঝুঁকি কমবে।
  3. প্রতি বেলার খাবারে প্রোটিন রাখুন, এমনকি তা এক কাপ দই হলেও। কারণ প্রোটিন ঘেরলিন হরমোনের নিঃসরণে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করে।
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি