যে ৮ ভুলে ননস্টিক পাত্রের আয়ু কমে যায়

জীবনযাপন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪, ১০:১৭ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮

কম তেলে ঝটপট মজার সব পদ রান্না করার জন্য ননস্টিক প্যান বা কড়াইয়ের উপরেই ভরসা করতে হয়। তবে অনেকেই অভিযোগ করেন এই ধরনের পাত্র খুব বেশিদিন টেকে না। মাস না গড়াতেই উপরের কালো পরত খুলে ব্যবহারের অযোগ্য হয় পড়ে ননস্টিকের প্যান। কেন এমনটা হয় জানেন? 

  1. রান্না শেষ করার সঙ্গে সঙ্গে গরম ননস্টিকের পাত্র পরিষ্কার করবেন না। চুলা থেকে ননস্টিক কড়াই নামিয়েই পানির তলায় দিয়ে দিলে এর আয়ু কমে যায়। এতে পাত্রের উঠতে শুরু করে। পাত্রটি ঘরের তাপমাত্রায় আসার পর তারপর ধুয়ে নিন।
  2. তারের জালি বা স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করবেন না ননস্টিকের পাত্র। নরম কাপড় বা ফোম ব্যবহার করে পরিষ্কার করুন।
  3. ছাই, বালি বা অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান দিয়ে ননস্টিক পরিষ্কার করা অনুচিত। লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করুন ননস্টিকের বাসন কোসন। পরিষ্কার করার আগে কিছুক্ষণ সাবান পানিতে ভিজিয়ে রাখবেন।
  4. বেশি আঁচে দীর্ঘক্ষণ রান্না করলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে ননস্টিকের প্যান বা কড়াই।
  5. ননস্টিক বাসন ধোয়ার পর মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। মুছে নেওয়ার পর অন্যান্য ধাতব বাসনপত্র থেকে আলাদা করে রাখুন। এতে ননস্টিক পাত্রে আঁচড় পড়বে না।
  6. অ্যাসিডিক ফুড প্যানে রান্না না করাই ভালো। এটি দ্রুত নষ্ট করে দিতে পারে প্যান।  
  7. এ ধরনের পাত্রে স্টিলের খুন্তি বা চামচ ব্যবহার করবেন না। কারণ অসাবধানতায় খোঁচা লেগে বাসনের উপরের অংশে থাকা এনামেলের কোটিং উঠে যেতে পারে। সিলিকন কিংবা কাঠের খুন্তি ব্যবহার করুন। 
  8. ননস্টিক প্যানে কখনও খাবার সংরক্ষণ করবেন না। এতে ক্ষতিগ্রস্ত হয় প্যান।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: নূরুল ইসলাম মনি
গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: নূরুল ইসলাম মনি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো