টিপসসহ পাতলা ডাল রান্নার রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ১৬:২৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৬

উদ্ভিজ্জ প্রোটিনে পরিপূর্ণ ডাল কেবল আমাদের স্বাস্থ্যই ভালো রাখে না, পাশাপাশি স্বাদেও নিয়ে আসে পরিপূর্ণতা। অনেকে আছেন পাতলা ডাল ছাড়া ভাত খেতেই পারেন না। পারফেক্ট স্বাদের পাতলা ডাল রান্না করার সহজ রেসিপি জেনে নিন। 

ছবি- বাংলা ট্রিবিউন

এক কাপ মসুরের ডাল ধুয়ে নিন ভালো করে। ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন পানিতে। এরপর পানি ঝরিয়ে যে হাঁড়িতে রান্না করবেন সেখানে দিয়ে দিন। ৫ কাপ পানি দিন। আরও দিন এক চা চামচের চাইতে কম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচা মরিচের ফালি, ৩ কোয়া রসুন কুচি ও ২টি পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিন। মাঝারি আঁচে চুলা জ্বালিয়ে সেদ্ধ করুন। ডাল সেদ্ধ হয়ে গেলে ঘুঁটনি দিয়ে ঘুটে মিশিয়ে নিন পানির সঙ্গে। আরও দুই মিনিট জ্বাল দিন।

এবার বাগাড়ের পালা। এজন্য প্যানে তেল গরম করে রসুন কুচি ও দুটি শুকনা মরিচ ভেজে নিন। রসুনের রঙ বদলে গেলে ডালের হাঁড়িতে দিয়ে নেড়ে দিন। ধনেপাতা কুচি দিন। নেড়েচেড়ে নামিয়ে নিন।

টিপস

  • ডালে হলুদের গুঁড়া দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। বেশি পড়ে গেলে ডাল থেকে হলুদের গন্ধ আসে, যা স্বাদ নষ্ট করে দেয়।
  • ডালে পাকা টমেটো দিলে স্বাদ হয় চমৎকার।  
  • বাগাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ডাল ঢেকে দেবেন এবং খুব বেশিক্ষণ চুলায় রাখবেন না।
  •  স্বাদ বাড়ানোর জন্য কয়েক ধরনের ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করতে পারেন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের