জামাদানির পুরনো নকশা নিয়ে সংকলিত 'আদি জামদানি নকশা'

জীবনযাপন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০

জামাদানির পুরনো নকশা নিয়ে সংকলিত 'আদি জামদানি নকশা' বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। কেবল জামদানিকে টিকিয়ে রাখা নয়, বরং জামদানির ঐতিহ্যকে তুলে ধরা এবং বয়নশিল্পীদের জীবন মানের টেকসই উন্নয়ন, বয়নশিল্পকে পরিবেশবান্ধব করার লক্ষ্যে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় জামদানির ঐতিহ্যবাহী বয়নশিল্পের নকশা কলুষিত হওয়া থেকে রক্ষা করতে, আদি জামদানি নকশা' য় সমৃদ্ধ বই প্রকাশ করা হয়। 

বাংলাদেশ জাতীয় জাদুঘরের বইয়ের প্রকাশনা ও মোড়ক উন্মোচন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক, বিশিষ্ট সাহিত্যিক ফয়জুল লতিফ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ তাতঁ বোর্ডের প্রধান পরিকল্পনা ও বাস্তবায়নকারী মো: আইউব আলী। অনুষ্ঠানে এই বই প্রকাশের নেপথ্য বিষয় নিয়ে আলোচনা করেন এই বইয়ের সম্পাদক ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ও বইয়ের প্রকাশনাসহ জামদাননি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানান সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইদা রোকসানা খান। এই প্রকল্পে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সম্পৃক্ততা সম্পর্কে বলেন পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাইফুর রহমান। তিনি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বও পালন করেন।

 'আদি জামদানি নকশা' বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শেখ সাইফুর রহমান। ছবি- আয়োজক

মূলত জামদানি শিল্পকে প্রসারিত করার লক্ষ্যে সেবা পিকেএসএফের নিকট তাঁত প্রকল্পের আওতায় জামদানি উপ-প্রকল্পে কাজ করার প্রস্তাবনা করে। যার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের অর্থায়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের (এসইপি) আওতায় পিকেএসএফ সেবা নারী ও শিশু কল্যান কেন্দ্র কে সহযোগী সংস্থা হিসেবে জামদানি শিল্পের উন্নয়নে ২০২০ সালের ২৬ নভেম্বর ৩ বছর মেয়াদে একটি চুক্তিতে অর্ন্তভুক্ত করে। জামদানি বয়ন কার্যের প্রতিটি ধাপের সকল বিষয় বিবেচনায় রেখে সেবার এসইপি প্রজেক্টের মাধ্যমে জামদানি বয়ন ও বয়নশিল্পীদের উন্নয়নে নানা কার্যক্রম সম্পাদন করেছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির, জাতীয় চিত্রশালার ৭ নম্বর গ্যালারিতে গত জুলাই মাসে ১১ দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়।

এসইপি প্রজেক্টের আওতায় জামদানি বয়ন ও বয়নশিল্পীদের উন্নয়নে নানা ধরণের কার্যক্রম পরিচালনা করেছে। ঋণদান, কারিগরি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ও অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, জামদানি শাড়ি বিক্রয় ও প্রচারকেন্দ্র, পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা বিষয় রয়েছে এই কার্যক্রমের আওতায়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম