সাহরিতে রাখতে পারেন এই ৮ খাবার

জীবনযাপন ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১৪:২৭আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৪:২৭

সারাদিন ঠিকমতো শক্তি পেতে চাইলে সাহরিতে সঠিক খাবার নির্বাচন করা জরুরি। সারাদিনের ক্ষুধা মোকাবেলায় সাহায্য করে এই খাবার। জটিল কার্বোহাইড্রেট, ধীরে-নিঃসৃত প্রোটিন, খেজুর, বাদামের মতো পুষ্টিকর খাবার খান সাহরিতে। এগুলো ধীরে হজম হয়, ফলে অনেকক্ষণ পর্যন্ত শরীর পায় প্রয়োজনীয় শক্তি। এছাড়া সাহরির খাবার হতে হবে সুষম পুষ্টিকর। ভারতের ভিয়ারুটস ওয়েলনেস সলিউশনের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. বিজু কেএস জানাচ্ছেন কোন কোন খাবার রাখবেন সাহরিতে। 

 

  1. খেজুর ফাইবার সমৃদ্ধ। পুষ্টির পাওয়ার হাউস এই ফলে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন বি৬ এবং পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, আয়রনসহ বিভিন্ন খনিজ। ইফতারের পাশাপাশি তাই সাহরিতেও খেতে পারেন খেজুর। 
  2. হোলগ্রেন ফুড রাখুন সাহরিতে। আস্ত শস্যের খাবার বিপাকের সময় ধীরে ধীরে কার্বোহাইড্রেট মুক্ত করে, ফলে অনেকক্ষণ পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারে আমাদের। গোটা শস্যের সিরিয়াল, হোলগ্রেইন ওটস, হোল গ্রেইন রাইস এবং হোল গ্রেইনের রুটি খান।
  3. ফল রাখুন সাহরিতে। আপেল, কমলা, পেঁপে, আঙুর, নাশপাতি, বরইয়ের মতো ফল খেতে পারেন এ সময়।
  4. বেশিরভাগ বাদামে খুব কম কার্বোহাইড্রেট থাকে। বাদাম প্রোটিন, উচ্চ মানের চর্বি, খনিজ এবং ভিটামিনের দুর্দান্ত উৎস। এগুলো হজমও হয় খুব ধীরে। 
  5. ডিম উচ্চমানের প্রোটিন এবং অন্যান্য পুষ্টির চমৎকার উৎস। ডিমের প্রোটিন সম্পূর্ণরূপে শোষিত হতে প্রায় তিন ঘন্টা সময় নেয়। তাই এটি সাহরির জন্য বেশ ভালো একটি খাবার।
  6. যারা সহজে হজম করতে পারেন, তারা সাহরিরে দুধ খেতে পারেন। দুধের প্রধান প্রোটিন কেসিন হলো সবচেয়ে ধীর নিঃসৃত প্রোটিনগুলোর মধ্যে একটি, যা সম্পূর্ণরূপে শোষিত হতে ৪ ঘন্টার বেশি সময় নেয়। 
  7. বীজ ও ডালজাতীয় খাবার অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ। ছোলা, মটরশুঁটি, সয়া ইত্যাদি খাবার রাখতে পারেন সাহরিতে। বীজ ওমেগা-৩ এর মতো উপকারী চর্বির উৎসও।
  8. প্রোবায়োটিক হিসেবে দুর্দান্ত খাবার হতে পারে দই। উপকারী ব্যাকটেরিয়ার চমৎকার উৎস এটি। প্রোবায়োটিক শারীরিক এবং মানসিক ক্লান্তি দূর করে। 
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম