ঈদ রাঙুক মেহেদিতে

জীবনযাপন ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ১০:২২আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০:২২

মেহেদির বর্ণিল ছোঁয়া ছাড়া উৎসবের সব আয়োজনই যেন ফিকে। তাই ঈদ আয়োজনের শেষ রেশটুকু রাঙিয়ে নিতে চাই মেহেদির বর্ণিল ছোঁয়া। জেনে নিন মেহেদি লাগানোর খুঁটিনাটি।

ঈদের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে মেহেদি লাগানোর উৎসবে মেতে ওঠা বাঙালির যুগ যুগের ঐতিহ্য। অনেক রাত পর্যন্ত দলবেঁধে হইচই করে মেহেদি না লাগালে চাঁদরাতের আনন্দই পূর্ণতা পায় না যেন। আগে অবশ্য মেহেদি পাতা সংগ্রহ করে বেটে তবেই রাঙাতে হতো হাতের তালু। এখন মেহেদি লাগানো অনেকটাই ঝামেলাহীন। মেহেদির টিউব দিয়ে অনায়াসে করে নিতে পারেন মনের মতো নকশা। হাতের পাশাপাশি পা কিংবা বাজুও রাঙিয়ে নিতে পারেন মেহেদির ছোঁয়ায়।

চাঁদরাতে মেহেদি উৎসবে মেতে ওঠেন সবাই। ছবি: বাংলা ট্রিবিউন

হাতের মাঝখানে আঁকা বৃত্ত আর চারিদিকে গোল গোল করে ফোঁটা-এই ছিলো এক সময়ের প্রচলিত নকশা। টিউব মেহেদির কল্যাণে এখন সূক্ষ্ম কারুকাজ করা নকশাই সবার পছন্দের। তবে কার হাতে কেমন নকশা মানায় সেটা জানা থাকা জরুরি। যাদের হাতের পাতা বড় তারা হাতে ভরাট নকশা করলে দেখতে ভালো দেখাবে। ছোট হাতের একপাশে লম্বালম্বি ডিজাইন মানানসই। হাতের আঙুল যদি ছোট হয় তবে অনামিকা বা মাঝের আঙুলে লম্বা করে নকশা আঁকুন। যাদের হাত লম্বা তারা কিছুটা অংশ ফাঁকা রেখে ভরাট ডিজাইন করতে পারেন। তবে যেহেতু উৎসবের উপলক্ষ, সেহেতু দু হাত ভরেও করতে পারেন মেহেদির নকশা। কনুই পর্যন্ত নামিয়ে নিতে পারেন নকশাকে। আবার কবজি থেকে নামিয়ে লাগাম টেনে ধরতে পারেন নকশার।

আজকাল সূক্ষ্ম নকশাই পছন্দ করেন সবাই। ছবি: বাংলা ট্রিবিউন

পুরো হাত ভর্তি করে দিলে নকশা যেন সূক্ষ্ম হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি। তালুর মাঝখানে স্পষ্ট গাঢ় নকশাও বেশ ছিমছাম দেখাবে। কলকা, ফুল, লতাপাতা ধরনের ডিজাইন করতে পারেন। আবার সূক্ষ্ম ডিজাইনের কিছুটা অংশ ভরাট করে নকশায় বৈচিত্র্য নিয়ে আসা যায়। নকশায় ফিউশন পছন্দ করছেন আজকাল সবাই। মাঝে মাঝে ফাঁকা জায়গা রেখে নকশাকে স্পষ্ট করে তোলা হয় এ ধরনের ডিজাইনে। নখের চারপাশে ভরাট করে মেহেদি দেন অনেকে। সেক্ষেত্রে নখে হালকা রঙের নেইলপলিশ লাগালে ভালো দেখাবে। আজকাল মেহেদি কেবল হাতের তালুতেই ঠাঁই পায় না। অনেকে পা কিংবা বাজুতেও মেহেদি লাগাতে ভালোবাসেন।

পায়ের পাতার চারপাশে আলতার মতো করে মেহেদির রেখা টেনে দিতে পারেন। কিংবা মাঝামাঝি লতানো ধরনের নকশা করতে পারেন। হাতাকাটা পোশাক পরলে বাজুতেও মেহেদি দিয়ে ছোট্ট করে ডিজাইন এঁকে নিতে পারেন।

দুই হাত ভর্তি করে লাগিয়ে নিন মেহেদি। ছবি: বাংলা ট্রিবিউন

চাঁদরাতে যেকোনো পার্লার থেকে লাগিয়ে নিতে পারেন উৎসবের মেহেদি। বিভিন্ন মেলা ও মার্কেটগুলোতেও বসেছে মেহেদি দেওয়ার আয়োজন। এসব জায়গা থেকেও মেহেদি লাগিয়ে নিতে পারেন পছন্দ মতো। 

টিপস

  • মেহেদি লাগানোর আগে হাতে ময়শ্চারাইজার বা লোশন জাতীয় কিছু লাগাবেন না। 
  • মেহেদি ওঠানোর পর হাতে তেল ঘসে নিতে পারেন। দীর্ঘস্থায়ী হবে রঙ। এছাড়া লেবুর রস ও চিনির সিরাপ একসঙ্গে মিশিয়ে তুলো দিয়ে নকশার উপর লাগালেও জৌলুস বাড়বে রঙের। 
  • সম্ভব হলে মেহেদি তুলে ফেলার পর ৪/৫ ঘন্টা হাতে পানি লাগাবেন না। অতিরিক্ত সাবান, শ্যাম্পু লাগলেও রঙের উজ্জ্বলতা কমে যেতে পারে। তাই কিছুদিন হাত দুটিকে সাবধানে রাখুন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম