মায়ের সঙ্গে দূরত্ব বেড়ে যাচ্ছে বুঝলে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
১২ মে ২০২৪, ১৩:৫০আপডেট : ১২ মে ২০২৪, ১৩:৫০

আজ বিশ্ব মা দিবস। বিশেষ দিনটি উদযাপন করতে কমবেশি সবাই মাকে দিচ্ছেন পছন্দের উপহার। কিন্তু আপনি বেশ বিব্রত বোধ করছেন মাকে উপহার দিতে গিয়ে। এর মানে আপনার মায়ের সঙ্গে সহজ সম্পর্কটা হারিয়ে গেছে। নানা কারণে এমনটি হতে পারে। বয়সের গ্যাপের কারণে মায়ের সঙ্গে সন্তানের বিবাদ মা মনোমালিন্য হতে পারে। তখন হঠাৎই মনে হয় চিরচেনা মানুষটি বুঝি অচেনা হয়ে গেল! এভাবে ধীরে ধীরে মায়ের সঙ্গে সহজ সম্পর্কতে চলে আসে দূরত্ব। এমনটা হলে কী করবেন? 

মায়ের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার একটি বড় কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ বা প্রজন্মের দূরত্ব। দুই প্রজন্মের মধ্যেকার সময় এবং দূরত্বটুকু অনেক সময় চলে আসে আমাদের সম্পর্কের মাঝে। এটা শুধু মায়ের সঙ্গেই নয়, বাবা কিংবা নিজেদের ভাই-বোনের সঙ্গেও তৈরি হতে পারে। যার মূল কারণটিই হলো, প্রজন্মের তফাৎ। কেননা প্রযুক্তি, চলতি রীতিনীতি অনেক কিছুই বদলে দেয় সময় এবং আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি। ফলে দুজনের পছন্দ-অপছন্দ থেকে শুরু করে জীবনযাপন, চিন্তার জগতটাও হয়ে পড়ে আলাদা। এক্ষেত্রে বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে শান্তভাবে আলাপ করুন, তাকে নানা উদাহরণ টেনে বোঝান। ব্যক্তি হিসেবে আপনার পছন্দ-অপছন্দের গুরুত্ব পাওয়াটা কেন জরুরি সেটা মাকে বুঝিয়ে বলুন। চেষ্টা করুন তার পছন্দ ও অপছন্দকেও গুরুত্ব দিতে। 

অনেক সময় ব্যস্ততার কারণে যোগাযোগ কমে যায় মায়ের সঙ্গে। মাও অভিমান করে বসেন। ফলে বাড়তে থাকে দূরত্ব। এক্ষেত্রেও পারস্পারিক বোঝাপড়াটা জরুরি। যেকোনো সম্পর্কেই দ্বন্দ্ব বা সমস্যা মেটানোর জন্য প্রয়োজন দু’পক্ষের মধ্যকার যোগাযোগ। নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করে আলোচনায় বসুন। হয়তো পরীক্ষায় খারাপ ফল করার জন্য মা একটু বেশিই বকাঝকা করে ফেললেন। কিংবা আপনার কোনও পছন্দের সঙ্গে মায়ের পছন্দ মোটেও মিলছে না। সেসব ক্ষেত্রে কিছুটা সময় নিন। তারপর মাকে বুঝিয়ে বলুন। যোগাযোগই এই দূরত্ব কমিয়ে আনতে পারে। 

আপনি হয়তো ভাবছে যে ‘মা কেন এই সামান্য বিষয়টা বুঝতে পারছে না?’ হয়তো মাও একই কথা ভাবছেন। আপনাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেন কিন্তু মা-ই। তাই ধৈর্য্যহারা না হয়ে একে অপরকে বুঝতে চেষ্টা করুন এসব পরিস্থিতিতে। কখনও রাগের মাথায় মাকে অসম্মান করে কিছু বলে বসবেন না। মাঝে মাঝে নীরব থাকার চেষ্টা করাও জরুরি। পরে সুবিধা মতো সময়ে মাকে বুঝিয়ে বলুন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে