শিশুদের জন্য দুই স্বাদের এগ স্যান্ডউইচ

জীবনযাপন ডেস্ক
২৬ মে ২০২৪, ১৬:৩৯আপডেট : ২৬ মে ২০২৪, ১৬:৩৯

অনেক শিশুই ডিম খেতে চায় না। স্বাস্থ্যকর নাস্তা হিসেবে বিকেলের খাবারে তাদের বানিয়ে দিতে পারেন ডিমের স্যান্ডউইচ। স্কুলের টিফিন হিসেবেও আইটেমটি বেশ যুতসই। জেনে নিন ঝটপট দুই স্বাদের এগ স্যান্ডউইচ বানানোর রেসিপি। 

১। ডিম সেদ্ধ করে নিন। ছোট ছোট টুকরা করে কেটে একটি বড় বাটিতে নিয়ে নিন। ডিমের টুকরার সঙ্গে মেশান মেয়োনিজ, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া ও অনিয়ন পাউডার। পাউরুটির চারপাসের শক্ত অংশ ফেলে দিন। উপরে সস লাগিয়ে ডিমের মিশ্রণ দিয়ে দিন। উপরে আরেক স্লাইস পাউরুটি বসিয়ে টুকরো করে কেটে পরিবেশন করুন মজাদার এগ স্যান্ডউইচ।

২। এই পদ্ধতিতে স্যান্ডউইচ বানাতে ডিম স্ক্র্যাম্বল করে নিন। সামান্য তেলে ডিম ভেঙে নেড়ে নিন। অল্প লবণ মিশিয়ে নেবেন। এবার ভাজা ডিমের টুকরোগুলোর সঙ্গে মেয়োনিজ মিশিয়ে নিন। পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে সস লাগিয়ে ডিমের মিশ্রণ দিন। উপরে পনিরের টুকরো ছড়িয়ে আরেক স্লাইস পাউরুটি দিয়ে ঢেকে দিন। প্যানে মাখন গরম করে অল্প আঁচে দুই দিক সামান্য ভেজে নিন। পনির গলে গেলে নামিয়ে মাঝখান থেকে কেটে পরিবেশন করুন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি