পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৪, ১৭:৪০আপডেট : ১৬ জুন ২০২৪, ১৭:৪০

পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে গ্রুপ অব সেভেনের (জি-৭) এর বিবৃতিকে তিরস্কার করেছে ইরান। রবিবার (১৬ জুন) জোটটিকে অতীতের ধ্বংসাত্মক নীতিথেকে নিজেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ইরানের সাম্প্রতিক পারমাণবিক কর্মসূচির বৃদ্ধির নিন্দা করে জি-৭ এর দেওয়া বিবৃতি উল্লেখ করে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শুক্রবার ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির অগ্রগতির বিরুদ্ধে সতর্ক করেছে জি-৭। একইসঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, দেশটি যদি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে তবে নতুন ব্যবস্থা প্রয়োগ করতে প্রস্তুত হবে তারা।

কানানি বলেন, ‘ইরান ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার সঙ্গে ইউক্রেন যুদ্ধকে যুক্ত করার যেকোনও প্রচেষ্টা শুধুই একটি পক্ষপাতমূলক রাজনৈতিক লক্ষ্য।’

এসময় তিনি অভিযোগ করেন, কিছু দেশ ইরানের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে মিথ্যা দাবির আশ্রয় নিচ্ছে।’

গত সপ্তাহে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরস একটি প্রস্তাব পাস করেছে। ওই প্রস্তাবে ইরানকে সংস্থাটির নজরদারিতে সহযোগিতা বাড়ানোর ও পরিদর্শকদের ওপর থেকে সাম্প্রতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) রিপোর্ট অনুযায়ী, এর জবাবে ইরান দ্রুত তার ফোরডো সাইটে অতিরিক্ত ইউরেনিয়াম-সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ স্থাপন করেছে এবং অন্যান্যগুলোও স্থাপন করা শুরু করেছে।

সংস্থাটির এই রেজোল্যুশনকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ হিসেবে অভিহিত করে কানানি বলেছেন, আইএইএ এর সঙ্গে ‘গঠনমূলক মিথস্ক্রিয়া ও প্রযুক্তিগত সহযোগিতা’ অব্যাহত রাখবে তেহরান।

ইরান এখন ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। সেগুলোর মান অস্ত্র তৈরির ৯০ শতাংশ গ্রেডের কাছাকাছি। আইএইএ এর মাপকাঠি অনুসারে, দেশটি যদি এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে তবে তিনটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত উপাদান থাকবে ইরানের।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের