ত্বকের বয়স ধরে রাখার ৮ টিপস

জীবনযাপন ডেস্ক
৩১ মে ২০২৪, ১৫:০৭আপডেট : ৩১ মে ২০২৪, ১৫:০৭

অনেক কিছুই আমাদের ত্বকের বয়স বাড়ায়। কিছু বিষয়ে আমরা কিছুই করতে পারি না, আবার কিছু বিষয়কে প্রভাবিত করতে পারি। সময়ের সাথে সাথে আমাদের সবারই ত্বকে বয়সের ছাপ পড়ে। কিন্তু আজকাল নির্দিষ্ট সময়ের আগেই ত্বকে বলিরেখা পড়তে শুরু করে। আমাদের পরিবেশ এবং জীবনযাত্রার কারণে আমাদের ত্বকের অকালে বয়স হতে পারে। কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের বার্ধক্যজনিত প্রভাবগুলোকে ধীর করতে পারি আমরা। জেনে নিন টিপস। 

 

  1. ত্বককে রোদ থেকে রক্ষা করুন। এটা খুব জরুরি। সমুদ্র বা রোদ বেশি এমন স্থানে যাওয়ার আগে লম্বা হাঁটার পোশাক পরুন। ইউভি সুরক্ষাসহ সানগ্লাস এবং সানস্ক্রিন ব্যবহার করুন। শরীরের অনাবৃত অংশে প্রতিদিন সানস্ক্রিন লাগাতে হবে।
  2. ধূমপান খুব দ্রুত ত্বকের বয়স বাড়ায়। এটি বলিরেখা সৃষ্টি করে এবং ত্বককে নিস্তেজ করে দেয়। তাই ধূমপানের অভ্যাস থাকলে সেটি ত্যাগ করুন।
  3. টানটান ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিকল্প নেই। সুষম খাবার খান। কিছু গবেষণার ফলাফল থেকে জানা যায় যে প্রচুর তাজা ফল এবং শাকসবজি খাওয়া ত্বকের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। অতিরিক্ত চিনি খাওয়া বা অন্যান্য পরিশোধিত কার্বোহাইড্রেটযুক্ত খাবার ত্বকের বার্ধক্যকে ত্বরান্বিত করতে পারে।
  4. সপ্তাহের বেশিরভাগ দিন ব্যায়াম করুন। কয়েকটি গবেষণার ফলাফল থেকে জানা যায় যে, পরিমিত ব্যায়াম রক্তসঞ্চালন উন্নত করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। এটি ত্বককে আরও তারুণ্যদীপ্ত করে। 
  5. আলতো করে ত্বক পরিষ্কার করুন। অতিরিক্ত ঘষাঘষি বা স্ক্রাবিং করবেন না। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। 
  6. দিনে দুবার এবং প্রচুর ঘাম হলে  অবশ্যই ত্বক ধুয়ে ফেলুন। 
  7. প্রতিদিন ফেসিয়াল ময়েশ্চারাইজার লাগান। ময়েশ্চারাইজার আমাদের ত্বকে পানি আটকে রাখে, যা ত্বককে বলিরেখা থেকে রক্ষা করে। 
  8. অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না। এগুলোতে থাকা রাসায়নিক ত্বকের জন্য ক্ষতিকর। 


তথ্যসূত্র: আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলোজি অ্যাসোসিয়েশন 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম