আমের খোসা দিয়ে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
০২ জুন ২০২৪, ১০:৩৬আপডেট : ০২ জুন ২০২৪, ১০:৩৬

আমরা আম খেয়ে এর খোসা ফেলে দিই। তবে ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টিতে ভরপুর আমের খোসা। ফেলে না দিয়ে ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন এটি। ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে আমের খোসার ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। আমের খোসায় থাকা যৌগ যেমন পলিফেনল এবং ক্যারোটিনয়েড, ফটোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য প্রদর্শন করে। আমের খোসার নির্যাস সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। জেনে নিন কীভাবে ফেস প্যাক বানাবেন আমের খোসা দিয়ে। 

  • পাকা আমের খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। এক্সফোলিয়েটর হিসেবে দারুণ কাজ করে এটি। আমের খোসায় এমন কিছু উপাদান রয়েছে যা ত্বক থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে। প্রয়োজন মতো আমের খোসা গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে মিহি পেস্ট বানিয়ে নিন। ১ টেবিল চামচ মধু ও টক দই মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। 
  • আমের খোসার গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে নিন। 
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম