‘আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
০৮ জুন ২০২৪, ১২:১০আপডেট : ০৮ জুন ২০২৪, ১২:১০

প্রশ্ন: আমার বয়স ২০ বছর। আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। আমি জানি নৈতিকতার জায়গা থেকে এটা ঠিক না। কিন্তু আমার সবার সাথে সম্পর্ক রাখতেই ভালো লাগে। কারোর সঙ্গে শপিং করতে ভালো লাগে, কারোর সঙ্গে ডেটে যেতে ভালো লাগে। আমি আসলে কাকে ঠিক মতো চাই বুঝে উঠতে পারি না। এটা কী কোনও ধরনের অসুস্থতা? কীভাবে এই সমস্যার সমাধান মিলবে?

উত্তর: সাইকিয়াট্রির পরিভাষায় এটা কোনও ধরনের অসুস্থতা নয়। এটা আপনার একটি চারিত্রিক বৈশিষ্ট্য। প্রচলিত নৈতিকতার মানদণ্ডে আপনার নিজের কাছে নিজের এই বৈশিষ্ট্যকে অনৈতিক মনে হওয়াটাই স্বাভাবিক। এ ধরনের বৈশিষ্ট্যের উপরে ব্যক্তির সাধারণত কোনও নিয়ন্ত্রণ থাকে না। সুতরাং এ বৈশিষ্ট্যকে নিয়ে অনুশোচনা করে লাভ নেই। বরং তা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে এ বৈশিষ্ট্যের কারণে তৈরি হওয়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিণতিকেও আপনার মেনে নিতে হবে এবং আপনিও তা জানেন। নিজের ইতিবাচক বৈশিষ্ট্যগুলোর বিকাশের দিকে মনোযোগী হোন। আর সেটা করতে হলে নিজের মধ্যকার তথাকথিত ভালো এবং মন্দ সকল বৈশিষ্ট্যকে সততার সাথে আপন করে নিতে হবে। তবেই আপনার অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের তীব্রতা কমে যাবে। আপনার এই বৈশিষ্ট্য বয়সের সাথে সাথে কমেও যেতে পারে। আমরা কেউই আমাদের ভবিষ্যত সম্পর্কে নিশ্চিত করে বলতে পারি না। সুতরাং ভবিষ্যত নিয়ে এখনি বেশি চিন্তা-ভাবনা করার প্রয়োজন নেই।

প্রশ্ন: আমার বয়স ৩১ বছর। আমাদের ৩ বছরের সংসার। আমার স্ত্রী প্রায়ই আমাকে হুমকি দেয় নারী নির্যাতনের কেইসে ফাসিয়ে দেবে বলে। অথচ আমি কোনও দিন তার সঙ্গে জোরেও কথা বলিনি। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো, এই নিয়ে সবসময় গর্ব করতে থাকে। পারিবারিকভাবে বিয়ে করেছিলাম আমরা। কিন্তু মনে হচ্ছে জেলখানায় আটকে পড়েছি। করণীয় কী ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি।

উত্তর: আপনার স্ত্রীর মানসিক পরিপক্কতা কম থাকার কারণে উনি গর্ববোধ করেন এবং আপনার প্রতি অন্যায় আচরণ করেন। আপনাকে নৈর্ব্যক্তিকভাবে বুঝতে হবে, আপনার প্রতি তার ভালোবাসার প্রকাশ সে কোনও না কোনও ভাবে করছে কি না। বা আপনার প্রতি সে প্রকৃত অর্থে ভালোবাসা অনুভব করে কি না। এ ধরনের আচরণ সে শুধুমাত্র আপনার সাথেই করে নাকি মোটামুটি সবার সাথে করে সেটাও বিবেচ্য বিষয়। তার এই আচরণ যদি তার চারিত্রিক বৈশিষ্ট্য হয়, তবে এ থেকে তাকে মুক্ত করা কঠিন। উনার এই বৈশিষ্ট্যের ব্যাপারে উনার পরিবারের সদস্যদের মনোভাব কেমন বা আপনার প্রতি তাদের মনোভাব কেমন সেটাও বিবেচ্য বিষয়। সর্বোপরি আপনাকে নিজের সাথে বোঝাপড়া করতে হবে, তার প্রতি আপনার ভালোবাসার মাত্রা কতোটুকু। অর্থাৎ এটা যদি তার চারিত্রিক বৈশিষ্ট্যই হয়, তাহলে এই বৈশিষ্ট্যসহই আপনি তাকে মেনে নেওবার জন্য প্রস্তত কি না সেটা চিন্তা করে দেখুন। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম