ফ্রিজে মাংস সংরক্ষণের আগে জেনে নিন এই ৭ টিপস

জীবনযাপন ডেস্ক
০৯ জুন ২০২৪, ১৭:৩০ আপডেট : ০৯ জুন ২০২৪, ১৭:৩০

আসছে কোরবানির ঈদ। গরু কিংবা খাসির মাংস বেশ বড় একটা পরিমাণ ফ্রিজে রেখে দেওয়া হয় এই ঈদে। ডিপ ফ্রিজে মাংস রাখার আগে কিছু বিষয় মনে রাখা জরুরি। কারণ ঠিকভাবে হিমায়িত না হলে মাংসের স্বাদ এবং গুণমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু টিপস। 

  1. একটি সাধারণ ভুল হলো মাংসের বড় অংশ একসঙ্গে ফ্রিজারে রাখা। এতে হিমায়িত হওয়ার পাশাপাশি ডিফ্রস্ট করাও বেশ ঝামেলাপূর্ণ হয়ে যায়। বারবার ভিজিয়ে রেখে ডিফ্রস্ট করার কারণে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। এমন পরিমাণে মাংস এক ব্যাগে রাখুন যেটা ডিফ্রস্ট করে রান্না করে ফেলবেন সঙ্গে সঙ্গে। 
  2. ভ্যাকুয়াম-সিলার প্যাকেট বা জিপলক ব্যাগে রাখুন মাংস। 
  3. মাংসের প্যাকেটে তারিখ পরিষ্কারভাবে লিখে রাখুন। ৪ থেকে ৬ মাস পর্যন্ত গরু বা খাসির মাংস ভালো থাকে ফ্রিজারে। 
  4. মাংস বাড়িতে আসার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ডিপ ফ্রিজে রাখুন। নাহলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাতে পারে। 
  5. ফ্রিজারের তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেনহাইটে আছে কিনা তা নিশ্চিত করুন। এতে মাংসের পৃষ্ঠের সাথে বড় বরফের স্ফটিক গঠিত হবে না। বড় আকৃতির বরফে মাংস আচ্ছাদিত হয়ে গেলে পরবর্তীতে মাংস শুকিয়ে যায় দ্রুত।
  6. ফ্রিজার বার্ন রোধে জিপলক ব্যাগের পাশাপাশি অতিরিক্ত এক লেয়ারের পাতলা প্লাস্টিক অথবা ফয়েল পেপার ব্যবহার করতে পারেন।
  7. মাংস রাখার পর ঘন ঘন ফ্রিজের দরজা খুলবেন না। পাশাপাশি সঠিকভাবে দরজা বন্ধ করাও জরুরি। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন