মাংস দ্রুত সেদ্ধ করার ১০ কৌশল

জীবনযাপন ডেস্ক
১৪ জুন ২০২৪, ১৫:০১আপডেট : ১৪ জুন ২০২৪, ১৫:০১

রেড মিট রান্নার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো রান্না করা বেশ সময়সাপেক্ষ। হঠাৎ অতিথি চলে আসলে নতুন কোনও পদ রাঁধার চিন্তা যেন করাই যায় না। ঈদের ব্যস্ততার মধ্যে অনেক বেশি সময় নিয়ে রান্না করতেও পোহাতে হয় বাড়তি বিড়ম্বনা। সময় বাঁচাতে চাইলে প্রেসার কুকারে মাংস সেদ্ধ করাই শ্রেয়। তবে হাতের কাছে প্রেসার কুকার না থাকলে কীভাবে দ্রুত সেদ্ধ করবেন মাংস? জেনে নিন সেই টিপস।

 

  1. তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য মাংস রান্নায় পেঁপের টুকরো দেওয়া বেশ প্রাচীন পদ্ধতি। কয়েক টুকরো কাঁচা পেঁপের টুকরো দিয়ে দিন তরকারিতে। চাইলে পেঁপে বাটাও দিতে পারেন।
  2. মাংস ম্যারিনেট করে রাখুন অন্তত ৩০ মিনিটের জন্য। অ্যাসিডিক উপাদান আছে এমন সব উপকরণ যেমন লেবু, ভিনেগার অথবা বাটারমিল্ক দিয়ে ম্যারিনেট করে রাখবেন। দুই ঘণ্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখা যায় মাংস। তবে মসলামাখা মাংস অবশ্যই ফ্রিজে রাখবেন।
  3. ডিপ ফ্রিজ থেকে মাংস বের করার সঙ্গে সঙ্গে রান্না করবেন না। ডিফ্রস্টের জন্য সময় দিন।
  4. দ্রুত মাংস রান্না করতে উচ্চ তাপ ব্যবহার করুন। উচ্চ তাপে নির্দিষ্ট সময় পরপর নেড়ে এবং ঢেকে রান্না করলে মাংস তাড়াতাড়ি রান্না হবে। 
  5. টক দই মেখে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন মাংস। রান্না করতে সময় কম লাগবে।
  6. রান্নার আগের দিন বেকিং সোডা মিশিয়ে ফ্রিজে রেখে দিন মাংস। সময় কম থাকলে ৩ থেকে ৫ ঘণ্টা রাখলেও হবে। ফ্রিজ থেকে মাংস বের করে পানি দিয়ে ধুয়ে এরপর রান্না করুন মাংস। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
  7. মাংস রান্নার সময় সামান্য চিনি মেশাতে পারেন। এতেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাংস।
  8. মাংস রান্না বসানোর আগে লবণ দিয়ে মেখে রাখুন কিছুক্ষণ।
  9. ফলের পিউরির সাহায্যে নরম করতে পারেন মাংস। আনারস, পেঁপে কিংবা কিউয়ি ফলের পিউরি ব্যবহার করতে পারেন। তবে আনারস খুব বেশি সময় মেখে রাখলে মাংস অতিরিক্ত নরম হয়ে যেতে পারে কিংবা মাংসের স্বাদ বদলে যেতে পারে। ফলের পিউরি মেখে একটি পাতলা প্লাস্টিকের সাহায্যে মুড়ে একদিনের জন্য ফ্রিজে রেখে দিন মাংস। 
  10. মাংস ঢেকে রান্না করবেন। সেদ্ধ হতে কম সময় লাগবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম