প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে শসা, জেনে নিন ব্যবহারের উপায়

জীবনযাপন ডেস্ক
২৩ জুন ২০২৪, ১৩:৪০আপডেট : ২৩ জুন ২০২৪, ১৩:৪০

প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের জন্য পরিচিত শসা প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবেও অতুলনীয়। সতেজতা এবং হাইড্রেশনের প্রতীক বলা হয় শসাকে। অ্যান্টিঅক্সিডেন্ট, প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যামিনো অ্যাসিডে পরিপূর্ণ এই ফল। সূর্যে ক্ষতিগ্রস্ত ত্বকে শসার রস লাগালে ধীরে ধীরে কমে যায় ট্যান। আবার ত্বককে সূর্যের ক্ষতি থেকেও বাঁচায়। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন উপকারী শসা।  

টোনার হিসেবে ব্যবহার করুন
নিস্তেজ এবং তৈলাক্ত ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন শসা। ধুয়ে শসাকে ছোট টুকরো করে কেটে একটি পাত্রে ৫-৭ মিনিটের জন্য গরম করুন। ফুড প্রসেসর বা ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন। তরলটি একটি পরিষ্কার স্প্রে বোতলে নিতে মুখে এবং হাতে টোনার হিসেবে ব্যবহার করুন।

শসা এবং অ্যালোভেরা
শসা এবং অ্যালোভেরার মিশ্রণ ব্যবহার করুন ত্বকে। উজ্জ্বল, সতেজ এবং কোমল হবে ত্বক। একটি পাত্রে একটি শসার পিউরি নিন এবং পিউরিতে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কয়েক মিনিটের জন্য ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

শসা, মধু এবং ওটমিল মাস্ক
একটি খোসা ছাড়ানো শসা ব্লেন্ড করুন এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এবার পিউরিতে ওটমিল এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। ১৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন ত্বকে। এরপর ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। শেষে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। 

শসার মাস্ক 
শসা ব্লেন্ড করে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টোনার বা ময়েশ্চারাইজার লাগান ত্বকে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের