ত্বকের বয়স ধরে রাখতে বানিয়ে ফেলুন কোরিয়ান রাইস জেল

জীবনযাপন ডেস্ক
০২ জুলাই ২০২৪, ১৭:৪৪আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৭:৪৪

ত্বকে বলিরেখা পড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডিহাইড্রেশন। ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে পড়লে দ্রুত পড়ে যায় বয়সের ছাপ। সুস্থ জীবনধারা মেনে চলার পাশাপাশি ত্বকের বয়স ধরে রাখার জন্য ব্যবহার করতে পারেন কোরিয়ান রাইস জেল। এটি ত্বক হাইড্রেট রাখে, বলিরেখা কমায় ও ত্বকে আনে তারুণ্যের দীপ্তি। 

কোরিয়ান রাইস জেল যেভাবে বানাবেন 
১ কাপ চাল, ২ কাপ পানি, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ গ্লিসারিন, ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ ভিটামিন-ই তেল, ১ চা চামচ গোলাপজল ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল প্রয়োজন হবে এই জেল বানাতে। প্রথমে চাল খুব ভালো করে ধুয়ে ২ কাপ পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। এতে চাল নরম হবে ও উপকারী বিভিন্ন উপাদান বের হয়ে আসবে। পানিসহ চাল চুলায় বসিয়ে দিন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে সেদ্ধ করুন। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার নামিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ড করুন পানিসহ ভাত। প্রয়োজনে আরও কিছুটা পানি মেশাতে পারেন। মসৃণ পেস্ট তৈরি হলে পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন। এর সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে একটি মুখবন্ধ বয়ামে ফ্রিজে রেখে দিন রাইস জেল। প্রতিদিন খানিকটা জেল ত্বকে ঘষে ঘষে লাগান। 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম