ফুলের চাদরে রাধিকার হলুদের সাজ

জীবনযাপন ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১২:৩০আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৪:২৩

ঝকঝকে পাথর কিংবা চকচকে হীরার ঝলকানি ছিল না এদিনের সাজে। তবুও ঝলমল করছিলেন কনে রাধিকা মার্চেন্ট। স্নিগ্ধ ও অপরূপ সাজে হলুদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আম্বানি বাড়ির হবু বউ রাধিকা। রূপকথার রাজ্য থেকে উঠে আসা এক রাজকন্যার মতোই অপরূপা লাগছিল তাকে। 

নিঃসন্দেহে বছরের সবচেয়ে আলোচিত ও জমকালো বিয়ে হতে যাচ্ছে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। এরই মধ্যে প্রি ওয়েডিং নিয়ে মাতামাতি চলেছে প্রায় অর্ধেক বছরজুড়েই। ১২ জুলাই অনুষ্ঠিত হবে বিয়ে। এর আগে হয়ে গেল জমকালো আরেক আয়োজন, গায়ে হলুদের অনুষ্ঠান।   

ফুলেল সাজে রাধিকা। ছবি- সংগৃহীত

এদিন রাধিকা দামি হীরা-পান্নার বদলে পুরদস্তুর ফুলেল সাজে সেজেছিলেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার তাজা ফুলের তৈরি ওড়নাটি। ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না ডিজাইন করেছিলেন পোশাকটি। স্টাইলিং করেছেন বলিউডের তারকা ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিশ রিয়া কাপুর। আর ওড়না ড্রেপিংয়ের দায়িত্বে ছিলেন ড্রেপিং শিল্পী ডলি জৈন।

ভারী অলঙ্করণের হলুদ লেহেঙ্গার বিশেষত্ব ছিল ফুলের তৈরি ওড়নাটি। হলুদ গাঁদা ফুল ও বেলি ফুল দিয়ে নিখুঁত বুননে তৈরি হয়েছিল চমৎকার এই ওড়না।পোশাকের সঙ্গে রাধিকা পরেছিলেন ফুলের চোকার ও লম্বা নেকলেস। লম্বা সংযুক্ত কানের দুল এবং হাতের ব্রেসলেটের সঙ্গে ছিল ফুলেল রাখি। চুলের সাজেও ব্যবহার করেছিলেন তাজা ফুল। 

মেকআপে ছিলেন মিনিমাল। সামান্য ব্লাশ, লাল টিপ, সূক্ষ্মভাবে ব্রাশ করা ভ্রু, আইলাইনারের সঙ্গে নুড বাদামী লিপস্টিকেই সাজ শেষ করেছিলেন রাধিকা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার প্রতিষ্ঠানের বকেয়া বেতন ২০ জুলাইয়ের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত
চার প্রতিষ্ঠানের বকেয়া বেতন ২০ জুলাইয়ের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী
ডিজিটাল যোগাযোগে জোর দেওয়ার নির্দেশ তথ্যমন্ত্রীর
ডিজিটাল যোগাযোগে জোর দেওয়ার নির্দেশ তথ্যমন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী, স্ট্যান্টবাজি চলবে না: হাসনাত আবদুল্লাহ
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী, স্ট্যান্টবাজি চলবে না: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’