ছেলেরা চুলের যত্নে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১৭:০৮আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৭:০৮

চুলের যত্ন বেশিরভাগ সময়ই ছেলে ও মেয়ে উভয়ের জন্যই এক। তবে রক্ষণাবেক্ষণে কিছু পার্থক্য রয়েছে। যেমন মেয়েরা ছেলেদের তুলনায় তাপ স্টাইলিং সরঞ্জাম ব্যবহার করে বেশি। ছেলেরা বেশিরভাগ সময় চুল বাতাসেই শুকিয়ে নেয়। তবে শুষ্ক মাথার ত্বক, চুল পড়া এবং অন্যান্য সাধারণ চুলের সমস্যাতে কিন্তু ভোগে ছেলেরাও। ছেলেরা চুলের যত্নে কিছু টিপস জেনে নিন। 

  • মাথার ত্বক পরিষ্কার রাখা জরুরি। যদি নিয়মিত মাথার ত্বক পরিষ্কার না করা হয়, তবে মাইক্রোবায়োমের ভারসাম্যের ব্যাঘাত ঘটে। এটি ব্যাকটেরিয়ার আনাগোনা বাড়ায় এবং চুলের ফলিকলগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। তবে চুল অত্যধিক ধোয়াও ক্ষতির কারণ হতে পারে। কারণ চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় বারবার ধোয়ার কারণে। প্রতি সপ্তাহে কতবার চুল ধোবেন তা চুলের ধরনের উপর নির্ভর করে।
  • চুলের যত্নে সঠিক পণ্যটি বাছাই করতে হবে। আপনার চুলের ধরন জেনে তারপর বেছে নিন পণ্য।
  • চুলের যত্ন খুব কঠিন কিছু হতে হবে এমন নয়। খুব বেশি সময় ব্যয় করে চুলের যত্ন নেওয়া শুরু করলে সেটা খুব বেশিদিন পর্যন্ত নিয়মিত করা সম্ভব হবে না। তাই চুলের সমস্যা জেনে খানিকটা বাড়তি নজর এদিকে দিন। যেমন ভঙ্গুর চুল, ধূসর চুল ইত্যাদি। 
  • শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন চুলে। এতে চুল স্বাস্থ্যোজ্জ্বল থাকবে।
  • শুষ্ক চুলের যত্নে টি ট্রি অয়েল ব্যবহার করুন। এতে শক্তিশালী অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া নারকেল তেল বা অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেও উপকার পাবেন। 
  • চুল অতিরিক্ত তেলতেল হলে মেন্থল সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। 
  • চুল পড়ে যাওয়ার সমস্যা ছেলেদের জন্য বেশ উদ্বেগের কারণ। অনেকেরই নির্দিষ্ট বয়সে এসে চুল পড়ার হার বাড়তে থাকে। এ ধরনের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে ধূমপান ত্যাগ করা, মাথার ত্বক ম্যাসাজ করা ও খাদ্য তালিকায় সুষম খাবার রাখার বিকল্প নেই। 

তথ্যসূত্র: হেলথলাইন 

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
একই চিরুনি দিয়ে চুলে ‘অভিযান’ কতদিন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক