ওপেন পোরসের ঘরোয়া সমাধান জানেন?

জীবনযাপন ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ১৯:৫৫আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৯:৫৫

আমাদের শরীর থেকে ঘাম বের করে দেয় রোমকূপ। এছাড়া ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, তেলের পরিমাণ নিয়ন্ত্রণ করাও এর কাজ। তবে এই রোমকূপ যখন অনেকটা উন্মুক্ত হয়ে গর্তের মতো দেখায়, তখন সেটা দেখতে বেশ অস্বস্তি লাগে। উন্মুক্ত রন্ধ্র হতে পারে নানা কারণে। বয়স বাড়ার সাথে সাথে স্কিনের ইলাস্টিন ও কোলাজেন লুজ হতে শুরু করে, তখনই ত্বকের পোরস চোখে পড়ে। আবার সূর্যের তাপে অনেকক্ষণ থাকা, ত্বকের যত্ন না নেওয়া, অতিরিক্ত তেলতেলে ত্বকের কারণেও ওপেন হয়ে যেতে পারে পোরস। জেনে নিন কিছু ঘরোয়া প্রতিকার ও পরামর্শ। 

  • আপেল সাইডার ভিনেগারের সঙ্গে অল্প পানি মিশিয়ে টোনার হিসেবে ত্বকে স্প্রে করুন। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে সংকুচিত হবে রন্ধ্র।
  • ভিটামিন, ক্যালসইয়াম, ম্যাগনেশিয়াম ও ফোলেটের মতো খনিজ মেলে ডিমের সাদা অংশে। এটি ব্যবহার করে ত্বকের উন্মুক্ত রোমকূপ সংকুচিত করতে পারেন। 
  • হলুদ, বেসন এবং দইয়ের প্যাক তৈরি করে দশ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করলে ছিদ্রগুলি বন্ধ হয়ে যাবে। ত্বকও উজ্জ্বল হবে।
  • ত্বককে বাড়তি তেলমুক্ত রাখতে হবে। এজন্য ফোম ফেসওয়াশ ব্যবহার করুন। ত্বকের ভেতর থেকে পরিষ্কার থাকলে ধীরে ধীরে গর্তগুলো কমে আসবে।
  • ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে সেটা নিয়মিত পরিষ্কার করুন।
  • ত্বকে কিছুক্ষণ অ্যালোভেরার জেল লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 
  • ত্বক পরিষ্কার করার পর বরফ ঘষুন। পাতলা কাপড়ে মুড়ে তারপর ঘষবেন বরফ। নিয়মিত ব্যবহার করলে কমে আসবে ওপেন পোরস।
  • মুলতানি মাটির তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। কমে যাবে উন্মুক্ত রোমকূপের সমস্যা।
  • ত্বকে নিয়মিত টোনার ব্যবহার করবেন। 
  • বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। 
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম