চুলের বিভিন্ন সমস্যা কমিয়ে দেবে ঘরে তৈরি এই তেল

জীবনযাপন ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১৭:৫৫আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৭:৫৫

চুল ঝরে পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া ও ভেঙে যাওয়ার মতো সমস্যা কমাতে যে দামি প্রসাধনী ব্যবহার করতেই হবে এমন নয়। ঘরোয়া উপায়েও এসব সমস্যার সমাধান করতে পারেন সহজেই। চুলের বিভিন্ন সমস্যা কমিয়ে দিতে পারে রসুনের তেলের নিয়মিত ব্যবহারই। এটি ঘরেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। 

রসুন তেলের উপকারিতা
রসুনে এমন কিছু উপাদান রয়েছে, যা চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতে সাহায্য করে। রসুনে থাকে প্রচুর ভিটামিন ও খনিজ, যা চুলের জন্য প্রয়োজন। জেনে নিন রসুনের তেল নিয়মিত ব্যবহার করলে কোন কোন উপকার পাবেন। 

  1.  রসুনে থাকা সালফার সেলেনিয়াম চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি গোড়া মজবুত করে। চুলের জন্য কেরাটিন নামক প্রোটিন খুব জরুরি। এই কেরাটিন সংশ্লেষে সাহায্য করে রসুন তেল। পাশাপাশি নতুন চুল গজাতে সেলেনিয়ামের বিশেষ ভূমিকা রয়েছে।
  2. রসুনে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এই উপাদা সংক্রমণ দূর করতে সাহায্য করে। বর্ষার দিনে চুলের গোড়া ভিজে থাকলে নানা রকম সংক্রমণ হয়। খুশকির সমস্যাও বাড়ে। রসুনের তেল এসব সমস্যার প্রাথমিক সমাধান করতে সহায়ক।
  3. রসুনের তেল মাথায় ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। রসুন তেলের গুণে চুলের গোড়াতেও পুষ্টি সরবরাহ হয়। যার ফলে চুল ঝরা বন্ধ হওয়ার সুযোগ তৈরি হয়। 

রসুনের তেল যেভাবে বানাবেন 
এক কাপ নারকেল তেল, অলিভ অয়েল বা জবা ফুলের তেল হালকা গরম করে নিন। কুসুম গরম তেলের মধ্যে ১০-১২টি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে থেঁতো করে ফেলে দিন। এভাবে আরও ১৫ মিনিট হালকা আঁচে তেলটি রাখুন। এরপর নামিয়ে ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার কাচের শিশিতে ভরে নিন। ব্যবহার করুন প্রয়োজন মতো। 

যেভাবে ব্যবহার করবেন রসুনের তেল
চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। মাথার তালুতেও ব্যবহার করুন এই তেল। অন্তত আধা ঘণ্টা তেল মাথায় রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সময় থাকলে দুই বা তিন ঘণ্টা রাখুন মাথায়। মাইল্ড শ্যাম্পু ব্যবহার শেষে কন্ডিশনার ব্যবহার করুন। 

তথ্য সহায়তা: আনন্দবাজার পত্রিকা 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান