ত্বকের যত্নে মিষ্টি কুমড়া ব্যবহারের উপায়

জীবনযাপন ডেস্ক
০৭ আগস্ট ২০২৪, ১২:৫৩আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১২:৫৩

অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন ও জিংকের দারুণ উৎস মিষ্টি কুমড়া। এছাড়া ভিটামিন এ, ই, সি, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, আয়রন ও ম্যাগনেসিয়ামও মেলে মিষ্টি কুমড়া থেকে। সবজিটি যেমন শরীরের জন্য খুবই উপকারী, তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার। নিয়মিত মিষ্টি কুমড়ার ফেস প্যাক ব্যবহার করলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না। বিটা ক্যারোটিন ত্বকের নিজস্ব প্রোটিন, অর্থাৎ কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বকের ক্ষতি রোধ করে জিঙ্ক। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন মিষ্টি কুমড়ার ফেস প্যাক। 

 

  • কয়েক টুকরা মিষ্টি কুমড়া ও ১ চা চামচ মধু ব্লেন্ড করে নিন। এর সঙ্গে এক চিমটি দারুচিনির গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। 
  • ২ চা চামচ মিষ্টি কুমড়া পেস্টের সঙ্গে ১ চা চামচ বেসন, আধা চা চামচ হলুদ গুঁড়া ও ১ চা চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • আপেল সাইডার ভিনেগার প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। মিষ্টি কুমড়ার পেস্টের সঙ্গে আপেল সিডার ভিনেগার মেশান। সামান্য চিনি দিয়ে ত্বকে ঘষুন মিশ্রণটি। এটি স্ক্রাবার হিসেবে কাজ করবে।
  • মিষ্টি কুমড়ার পেস্টের সঙ্গে ডিমের সাদা অংশ ও কাঁচা দুধ মেশান। ফেসপ্যাকটি  ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
  • ২ চা চামচ মিষ্টি কুমড়া পেস্ট, ১ চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম