মধু খাওয়ার ৮ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ২০:৫০আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২০:৫০

প্রাকৃতিক মিষ্টি হিসেবে পরিচিত মধু পুষ্টিগুণে অনন্য। প্রয়োজনীয় নানা খনিজ পদার্থের সাথে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নামক দুটি শর্করা দিয়ে গঠিত মধু। এক টেবিল চামচ মধুতে রয়েছে ৬১ ক্যালোরি ও ১৭ গ্রাম কার্বোহাইড্রেট। এতে কোনও ধরনের চর্বিজাতীয় পদার্থ নেই। তবে অতিরিক্ত মধু খাওয়া অনুচিত। কারণ এটি এক ধরনের চিনি। নির্দিষ্ট পরিমাণ মধু খেতে পারেন বিভিন্ন উপকারিতা পেতে। জেনে নিন মধু খেলে মিলবে কোন কোন উপকার।

  1. মধুতে ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনল যৌগ রয়েছে। এগুলোর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে এবং এগুলো শরীরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি রোগের বিরুদ্ধে লড়াই করে। 
  2. শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মধু।
  3. কাশি এবং গলা ব্যথার অস্বস্তি দূর করতে মধু অতুলনীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স বলছে, প্রাকৃতিক কাশির প্রতিকার হিসেবে কার্যকর ভূমিকা রয়েছে মধুর। 
  4. রক্তচাপ এবং রক্তে চর্বির মাত্রা হ্রাসসহ হৃদরোগের ঝুঁকি কমাতে পারে মধু। 
  5. প্রতিদিন মধু খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতরে থাকা খারাপ ব্যাকটেরিয়াকে বাঁচতে দেয় না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে।
  6. এক গ্লাস গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। শরীরের দূষিত পদার্থ বেরিয়ে যাবে। 
  7. প্রতিদিন সকালে এক গ্লাস দুধের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে পান করলে ক্লান্তি কাছে ঘেঁষতে পারে না।
  8. হজমের গণ্ডগোল দূর করতে পারে দুধ ও মধু। এই দুই উপাদানে থাকা প্রিবায়োটিকস শরীরের জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়ার সাহায্যে দ্রুত খাবার হজম করে।

তথ্যসূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক, বোল্ডস্কাই ম্যাগাজিন ও হেলথ লাইন 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম