‘কার্টুনে বিদ্রোহ’ প্রদর্শনী চলছে দৃকে

জীবনযাপন ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ২৩:৪৩আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২৩:৪৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নানা ধরনের আর্টওয়ার্ক দেখেছে মানুষ। ভয়কে জয় করলে, মত প্রকাশে অসংকোচ হয়ে উঠলে কার্টুন কেমন জ্বলে উঠতে পারে, সেটাই যেন আরও একবার দেখেছে দেশবাসী। প্রথিতযশারা তো এঁকেছেনই, প্রাণখুলে তাতে যোগ দিয়েছেন নবীনরাও। কেউ প্রকাশ করেছেন ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়, কেউ এঁকেছেন সংবাদমাধ্যমের পাতায়। কেউ নামে এঁকেছেন, কেউ বেনামে এঁকেছেন। অসংখ্য মানুষের শেয়ারে কার্টুনগুলো ছড়িয়ে গেছে অন্তর্জালে। এসব কার্টুন নিয়েই শুরু হয়েছে প্রদর্শনী ‘কার্টুনে বিদ্রোহ।’

বক্তব্য রাখছেন আলোকচিত্রী শহীদুল আলম। ছবি- সাজ্জাদ হোসেন

রাজধানী পান্থপথের দৃক গ্যালারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কার্টুন প্রদর্শনী চলছে। আজ (১৬ আগস্ট) শুরু হয় প্রদর্শনীটি। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, ব্যঙ্গাত্মক অনলাইন সাময়িকী ইআরকি এবং দৃক কার্টুন প্রদর্শনীটির আয়োজন করেছে। 

প্রদর্শনীতে স্থান পেয়েছে ডিজিটাল মাধ্যমে আঁকা রাজনৈতিক কার্টুন। ছবি- সাজ্জাদ হোসেন

আজ বিকেলে কার্টুনে বিদ্রোহ প্রদর্শনীর উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। আয়োজনে স্বাগত বক্তব্যে আলোকচিত্রী শহীদুল আলম বলেন, ‘কার্টুনিস্টরা কার্টুন আঁকছে, প্রতিবাদ করছে। শুধু এটা করলেই হবে না। যাদের উদ্দেশ্য করে করা, তাঁদের যেন চোখে পড়ে একটা জবাবদিহি তৈরি হয় সেই জায়গাটা যেন থাকে।’

প্রথম দিনের আয়োজনে উপচে পড়া দর্শনার্থী ছিল। ছবি- সাজ্জাদ হোসেন

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কার্টুনিস্ট আহসান হাবিব ও মেহেদী হক। ইআরকি সম্পাদক সিমু নাসের বলেন, ‘আমরা মাঝে মাঝে বলি, আর্ট কালচার কী কাজে লাগে আমাদের? গান, কবিতা কী কাজে লাগে আমাদের। এই আন্দোলনে গিয়ে সবচেয়ে যেটা বেশি দেখলাম, সেটা হলো আর্ট কালচার। কার্টুন, গান, র‍্যাপ গান, গ্রাফিতি, স্লোগান। আমরা আসলে একটা ভয়হীন জায়গা পেলে কত কী যে করতে পারি, এই কার্টুনগুলো সেই প্রমাণ।’

৩০০টিরও বেশি কার্টুন নিয়ে চলছে এই প্রদর্শনী। ছবি- সাজ্জাদ হোসেন

পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আঁকা কার্টুন সংগ্রহ করে ৩০০টিরও বেশি কার্টুন নিয়ে চলছে এই প্রদর্শনী। প্রদর্শনীতে ডিজিটাল মাধ্যমে আঁকা রাজনৈতিক কার্টুন, শহরের দেয়ালে দেয়ালে তারুণ্যের ঝংকার তুলে ছড়িয়ে পড়া গ্রাফিতি, সংবাদপত্রের জন্য আঁকা বিখ্যাত শিল্পীদের কার্টুন জায়গা পেয়েছে।

মুগ্ধের নাম সম্বলিত পানি। ছবি- সাজ্জাদ হোসেন

আগামী ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখা যাবে প্রদর্শনীটি। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের