ওজন কমানোর ডায়েটে রাখতে পারেন এই ৪ আয়ুর্বেদিক খাবার

জীবনযাপন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৯

সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য বাড়তি ওজন ঝরিয়ে ফেলা ভীষণ জরুরি। ওজন কমাতে চাইলে মানতে হবে স্বাস্থ্যকর জীবনধারা ও খাদ্যাভ্যাস। নিয়মিত ও পর্যাপ্ত ঘুম, শরীরচর্চাসহ সার্বিক সুস্থ জীবনযাপনের উপরেই নির্ভর করে মেদ ঝরিয়ে সুস্থ থাকা। দৈনন্দিন খাদ্য তালিকায় কিছু আয়ুর্বেদিক খাবার রাখতে পারেন ওজন কমাতে চাইলে। ভারতীয় ডাক্তার ডিক্সা ভাবসার সাভালিয়া এনডিটিভি ওয়েবসাইটকে জানিয়েছেন ফ্যাট বার্নিং কিছু আয়ুর্বেদিক খাবার সম্পর্কে।

 

  1. আয়ুর্বেদ অনুসারে, মধু ওজন কমানোর অন্যতম সেরা প্রাকৃতিক প্রতিকার। সর্বোত্তম ফল পেতে হালকা গরম পানির সঙ্গে লেবু ও এক চা চামচ মধু মিশিয়ে খান।
  2. আয়ুর্বেদিক মসলা হলুদ যেমন ওজন কমাতে সহায়তা করতে পারে, তেমনি আরও বেশ কিছু রোগ থেকে আপনাকে দূরে রাখতে পারে। ডিটক্সিফাইং হলুদ শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। খালি পেটে আধা চা চামচ হলুদের সাথে আধা চা চামচ মধু বা আমলকীর গুঁড়া মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন ডাক্তার সাভালিয়া। 
  3. অতিরিক্ত কিলো কমাতে সাহায্য করে আমলকী। ডায়াবেটিস, চুল পড়া বা অ্যাসিডিটি থাকলেও আমলকী আপনার জন্য উপকারী হতে পারে। খালি পেটে বা খাবারের এক ঘন্টা পরে ১ চা চামচ আমলকীর গুঁড়া মধুর সাথে মিশিয়ে খান। অজ
  4. হজমে সহায়ক আদা খাদ্যের সঠিক ভাঙন এবং পুষ্টি শোষণে সহায়তা করে। আদা হার্ট ভালো রাখে এবং বিপাক বাড়িয়ে তোলে। ওজন কমানোর জন্য গ্রিন টিতে গ্রেট করা আদা যোগ করে নিন। খাওয়ার আগে বা পরে দিনে একবার বা দুইবার চুমুক দিন এই চায়ে।
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী