কেউ আপনাকে পছন্দ করে তা এই ৬ লক্ষণে প্রকাশ পেতে পারে

জীবনযাপন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬

কেউ গোপনে আপনাকে পছন্দ করতে পারে। মনোবিজ্ঞানীরা জানাচ্ছেন, কেউ গোপনে আপনাকে পছন্দ করলেও তাদের কিছু আচরণে প্রকাশ পেয়ে যায় বিষয়টি। তাদের বাচনভঙ্গি, শারীরিক ভাষা কিংবা চোখের যোগাযোগে প্রতিফলিত হয় লক্ষণগুলো। কীভাবে বুঝবেন কেউ আপনার প্রতি আগ্রহী? জেনে নিন। 

  1. যদি লক্ষ্য করেন যে কেউ প্রায়শই আপনার দিকে তাকিয়ে থাকে এবং আপনার সাথে বারবারই চোখাচোখি হয়, তবে হয়তো সে আপনাকে মনে মনে পছন্দ করে। কিন্তু আপনার সাথে কথোপকথন শুরু করতে হয়তো তার অস্বস্তি বোধ হচ্ছে। 
  2. শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও পছন্দের বিষয়টি প্রকাশিত হতে পারে। আপনার দিকে তাকিয়ে হাসা, কথা বলার সময় ঝুঁকে থাকা বা অবচেতনভাবে আপনার অঙ্গভঙ্গি এবং কথা বলার ভঙ্গিকে অনুসরণ করার চেষ্টা করা মানে সে আপনাকে পছন্দ করে এবং বিষয়টি লুকানর চেষ্টা করছে। 
  3. যদি লক্ষ্য করেন যে কেউ আপনার উপস্থিতিতে প্রায়শই নার্ভাস হয়ে পড়ছে, তবে হতে পারে সে আপনাকে পছন্দ করে এবং আপনার উপস্থিতি তাকে লাজুক করে তুলছে। 
  4. আপনাকে কেউ অতিরিক্ত মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে? হতে পারে সে আপনাকে একটু বেশিই পছন্দ করে। 
  5. কেউ যদি সবসময় আপনার কাছাকাছি থাকার অজুহাত খোঁজে, তবে সে হয়তো আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে। 
  6. কিছু কিছু সময়ে ঈর্ষান্বিত আচরণও লক্ষ করবেন। আপনি যখন অন্যদের সাথে কথা বলেন বা তাদের সামনে অন্য কারোর প্রশংসা করেন, তখন যে আপনাকে পছন্দ করে সে ঈর্ষান্বিত হতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ২২ জন রিমান্ডে 
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ২২ জন রিমান্ডে 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’