চুলের যত্নে রোজমেরি অয়েল কেন ব্যবহার করবেন

জীবনযাপন ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১৫:০৬ আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫:০৬

চুলের যত্নে সুগন্ধযুক্ত রোজমেরি তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এর পরিমিত ব্যবহার বেশ কিছু উপকারিতা প্রদান করবে আপনাকে। চুল পড়া কমে যাওয়ার পাশাপাশি নতুন চুল গজানোর ক্ষেত্রেও এই তেল বেশ কার্যকর- এমনটাই বলছে গবেষণা। জেনে নিন আরও বিস্তারিত। 

রোজমেরি তেল ব্যবহারের উপকারিতা  

  • ২০১৫ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে রোজমেরি তেল চুল পড়া কমাতে সাহায্য করে। নারকেল তেলের সঙ্গে এটি মিশিয়ে ব্যবহার করলে ফল পাওয়া যায় দ্রুত। 
  • ২০২২ সালের আরেকটি গবেষণা বলছে, এই তেল চুলের বৃদ্ধির জন্য মিনোক্সিডিল নামক ওষুধের মতো কাজ করে। রোজমেরি এসেনশিয়াল অয়েল মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত ​​সঞ্চালন বাড়ে। এতে চুলের বৃদ্ধি বাড়ে। 
  • ২০১৭ সালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রোজমেরি মাথার ত্বকের সংক্রমণের সাথে লড়াই করতে পারে যা চুল পড়ার কারণ। তবে মাথার ত্বকে ইনফেকশন থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই। 
  • রোজমেরি পাতার নির্যাস চুলের বৃদ্ধিতে সহায়ক। 
  • মাথার ত্বকে পুষ্টি জোগায় রোজমেরি অয়েল। এতে চুল মজবুত হয়। 


যেভাবে ব্যবহার করবেন চুলে

  • শ্যাম্পু, কন্ডিশনার, লোশন বা ক্রিমে রোজমেরি এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন। তবে অতিরিক্ত পরিমাণে মেশাবেন না, ২ থেকে ৩ ফোঁটাই যথেষ্ট। 
  • মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন রোজমেরি অয়েল। পাঁচ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল এক চা চামচ ক্যারিয়ার অয়েল (যেমন জোজোবা বা নারকেল তেল) এর সাথে মিশিয়ে মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। ধুয়ে ফেলার আগে কমপক্ষে ১০ মিনিট অপেক্ষা করুন। 

তথ্যসূত্র: ফেমিনা 

/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার