চুল নিয়ে যে ভুল

আশিকুর রহমান চৌধুরী
১৪ মার্চ ২০১৬, ১৮:২১আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৮:২৮

বেনজির

মানুষের সৌন্দর্যের অন্যতম উপাদন চুল। তাই চুল নিয়ে ছোট-বড় নারী পুরুষ সবারই ভাবনা আছে। কিন্তু এই চুল নিয়ে আমরা অনেক কথা শুনে থাকি। শুধু ধারণার ওপর ভিত্তি করেই আমরা চুলের যত্নও নিয়ে থাকি। বাড়ানোর চেষ্টা করি এর সৌন্দর্য। কিন্তু যেসব ধারণার ওপর ভিত্তি করেই আমরা এতো কিছু করে থাকি সে ধারণারই অধিকাংশের কোনও ভিত্তি নেই। সত্যিটা না জেনে আমরা অনেকেই সেই ভুল বিষয়গুলো মেনে চলি। এর কারণেই আমরা চুলের বেশি ক্ষতি করে ফেলি। জানা যাক কি কি ভুল করে

১। আপনি যদি দিনে ১০০ বার করে চুল আঁচড়ান, তাহলে জেনে রাখুন আপনি চুলের বেশ ক্ষতি করছেন উপকারের বদলে। বেশী বেশী চুল আঁচড়ানোর ফলে আপনার চুলের কিউটিকলগুলো (চুলের উপরিভাগের সুরক্ষাকারী অংশ)মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।এর ফলে আরও বেশি করে চুল ঝরতে পারে। নিয়মিত আঁচড়ানো বাদে চুল তখনই আঁচড়ান যখন এতে জট লেগে যায়।

২। ঘন ঘন শ্যাম্পু পরিবর্তন করলে চুল ভাল থাকে এই ধারনাও ভুল। চেষ্টা করুন যে শ্যাম্পু আপনার চুলের সঙ্গে মানায় সে শ্যাম্পু ব্যবহার করার। প্রয়োজনে স্পেশালিস্টের সহায়তা নিন। কিন্তু ঘন ঘন শ্যাম্পু পরিবর্তন চুলের ক্ষতি করে।

৩। ভেজা চুল তাড়াতাড়ি শুকানোর জন্য অনেকে প্রায়ই হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। হেয়ার ড্রায়ারের তাপমাত্রা যেমন চুল শুকায় তেমন চুলের চুলের উপরিভাগের সুরক্ষাকারী অংশ কিউটিকল এর মারাত্মকভাবে ক্ষতি করে। সুতরাং এইসব থেকে দূরে থাকুন।

৪। চুলের যত্নে আমরা বিভিন্ন ধরণের প্রসাধন ব্যবহার করি। তবে বেশি ব্যবহারের ফলে হতে পারে চুলের ক্ষতি। তাই যে কোন পণ্য ব্যবহার না করে ভাল ব্রান্ডের পণ্য ব্যবহার করুন। এতে আপনার চুল ভাল থাকবে।

৫। অনেকে চুলে তেল দিয়ে অনেক্ষণ বসে থাকেন। আবার ভালোভাবে ম্যাসেজও করেন। এতে চুলের গোড়া নরম হয় এবং চুল পড়া বেড়ে যায়। সবচেয়ে ভাল উপায় হল, চুলে তেল দিয়ে ১৫-৩০ মিনিট রেখে স্যাম্পু করে ফেলুন। চুলের যত্নে ভাল নারিকেলের তেল ব্যবহার করুন।

ইশিকা

ছবি: সাজ্জাদ হোসেন। 

/এফএএন/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি