শীতে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ৮ টিপস জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৬:১০আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৬:১০

আসছে শীতকাল। এসময় ত্বকের পাশাপাশি ফাটতে শুরু করে ঠোঁটও। ফলে ম্যাট লিপস্টিক ব্যবহারে দেখা দেয় বিপত্তি। কারণ ম্যাট লিপস্টিক ঠিক মতো বসে না ফাটা ঠোঁটে। আবার কোনোভাবে যদিওবা বসে, ঠোঁট কুঁচকে যায় বা ফেটে যায়। ফলে অনেকে শীতে ম্যাট লিপস্টিক ব্যবহারই করেন না। তবে কিছু নিয়ম মেনে ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ফাটবে না ঠোঁট, রঙটাও স্থায়ী হবে অনেকক্ষণ। 

  1. ঠোঁটে মরা চামড়া জমে থাকলে লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই লিপস্টিক ব্যবহারের আগে সামান্য চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। এরপর ভালো করে ধুয়ে মুছে প্রাইমার অথবা লিপ বাম লাগিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন।  
  2. গোসলের পর ঠোঁটে সামান্য লিপ বাম কিংবা শিয়া বাটার মেখে রাখুন।
  3. ঠোঁটে প্রাইমার দিন। লিপস্টিকের রঙ অনেকক্ষণ স্থায়ী হবে। সঠিকভাবে ফুটেও উঠবে রঙ। এছাড়া ম্যাট লিপস্টিক ব্যবহার করলেও ঠোঁট শুকিয়ে যাবে না।
  4. ঠোঁটে ফাউন্ডেশন লাগান। শুকনা টিস্যুতে সামান্য সাদা পাউডার লাগিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরলেও লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে ঠোঁটে।
  5. লিপস্টিক ব্যবহারের আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশে সুন্দর করে এঁকে নিন। 
  6. লিপ লাইনারের সঙ্গে লিপস্টিকের ব্লেন্ড যেন ভালোভাবে হয় সে দিকে নজর দিতে হবে।
  7. এক টুকরো টিস্যু দুই ঠোঁটের মাঝে চেপে ধরে বাড়তি লিপস্টিক মুছে নিন।
  8. লিপস্টিক সরাসরি ঠোঁটে না লাগিয়ে ব্রাশের সাহায্যে লাগাতে পারেন। এতে লিপস্টিক ভালো ভাবে ব্লেন্ড হবে ও দাঁতে লাগবে না।
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম