উচ্চমাত্রার আঁশ পেতে এই ৮ খাবার খান

জীবনযাপন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১৮:৪২আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:৪২

মেটাবোলিজম ঠিক রাখতে আঁশ বা ফাইবার খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত ফাইবার রাখার বিকল্প নেই। পাচনতন্ত্র সুস্থ রাখার পাশাপাশি রক্তে শর্করার সঠিক মাত্রা বজায় রাখা এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ফাইবার অপরিহার্য। ফাইবারে পূর্ণ কিছু খাবার সম্পর্কে জেনে নিন।

  1. আসছে মটরশুঁটির সময়। ফাইবারের একটি সমৃদ্ধ উৎস এটি। এক কাপ রান্না করা মটরশুঁটিতে প্রায় ৮.৮ গ্রাম ফাইবার রয়েছে। ভিটামিন এবং প্রোটিনও রয়েছে এতে। 
  2. প্রোটিনের দারুণ উৎস মসুর ডালে মিলবে উচ্চমাত্রার ফাইবারও। মাত্র আধা কাপ রান্না করা ডাল প্রায় ৭.৮ গ্রাম ফাইবার সরবরাহ করে। মসুর ডালের ফাইবার উপাদান আমাদের দীর্ঘ সময় পূর্ণ রাখতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। 
  3. আধা কাপ ছোলায় মেলে  ৬.৩ গ্রাম ফাইবার। আমাদের পরিপাকতন্ত্র ভালো রাখে ছোলা। 
  4. পর্যাপ্ত ফাইবার পেতে পেয়ারা খেতে পারেন। এক কাপ পেয়ারায় প্রায় ৮.৯ গ্রাম ফাইবার থাকে। ফাইবারের পাশাপাশি পেয়ারা ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিতেও সমৃদ্ধ।
  5. প্রতিদিন একটি আপেল ডাক্তার থেকে আমাদের দূরে রাখতে পারে। একটি মাঝারি আকারের আপেল প্রায় ৪.৮ গ্রাম ফাইবার সরবরাহ করে। সর্বোচ্চ পরিমাণ ফাইবার পেতে অবশ্যই খোসাসহ খাবেন আপেল। 

    উচ্চমাত্রায় আঁশ মিলবে পেয়ারায়। ছবি- সংগৃহীত
  6. ফাইবারের একটি দুর্দান্ত উত্স হচ্ছে মিষ্টি কুমড়া। প্রতি কাপ মিষ্টিকুমড়ায় প্রায় ৭ গ্রাম ফাইবার পাওয়া যায়। 
  7. উপকারী সবজি ব্রোকলি থেকে মেলে ফাইবার। এক কাপ রান্না করা ব্রকলিতে প্রায় ৫.২ গ্রাম ফাইবার থাকে, যা হজমে সহায়তা করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। 
  8. আঁশের আরেকটি ভালো উৎস হচ্ছে চিয়া সিড। এক টেবিল চামচ চিয়া সিডে ৪.১ গ্রাম ফাইবার থাকে। আমাদের হজমে সাহায্য করতে পারে ছোট্ট চিয়া বীজ।


তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম