ক্যানসার কোষের বৃদ্ধি বন্ধ করতে পারে জাপানিজ ডায়েট

জীবনযাপন ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ২১:৪৫আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২১:৪৫

দীর্ঘ আয়ুষ্কালের জন্য সুনাম রয়েছে জাপানিদের। রোগশোক বেশ কমই হয় তাদের। ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, জাপানের ঐতিহ্যবাহী খাবারে প্রচুর পরিমাণে পাওয়া নিউক্লিক অ্যাসিড ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে পারে। হোল গ্রেইন খাবার, সামুদ্রিক খাবার এবং উদ্ভিজ্জ উপাদান সমৃদ্ধ সুষম জাপানিজ খাদ্যাভ্যাস ক্যানসারসহ নির্দিষ্ট ধরনের রোগের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে। 

খাবারের নিউক্লিক অ্যাসিড কীভাবে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে? 
নিউক্লিক অ্যাসিড হলো প্রাকৃতিক যৌগ। আমরা যে খাদ্য গ্রহণ করি সেগুলোসহ সমস্ত জীবন্ত বস্তুতে পাওয়া যায় এই অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড শরীর দ্বারা নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডে ভেঙে যায়, যা ইমিউন সিস্টেম এবং কোষের কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। অধ্যাপক কোজিমা-ইউয়াসার গবেষণা বলছে, এই নিউক্লিক অ্যাসিড ভেঙে গেলে ক্যানসার কোষের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। ঐতিহ্যবাহী জাপানি খাবার বিশেষ করে স্যামন এবং উদ্ভিজ্জ উৎস, নির্দিষ্ট ধরনের খামিরে এই নিউক্লিক অ্যাসিড অণুগুলো প্রচুর পরিমাণে থাকে।

গবেষণাটি বিশেষভাবে দুটি অনন্য উত্স থেকে প্রাপ্ত নিউক্লিক অ্যাসিড যৌগগুলোর কথা বলছে। সালমন মিল্ট এবং টরুলা ইস্ট (একটি পুষ্টি সমৃদ্ধ খামির যা স্বাদ বৃদ্ধিকারী হিসেবে ব্যবহৃত হয়)। বিজ্ঞানীরা টোরুলা ইস্ট আরএনএ এবং স্যামন মিল্ট ডিএনএ বের করেছেন, যা তারা ক্যানসার কোষের সাথে জড়িত ল্যাব পরীক্ষায় যোগ করেছে। ফলাফল বিস্ময়কর ছিল। এই উত্সগুলো গুয়ানোসিনের মতো যৌগ তৈরি করেছিল, যা তাদের প্রতিলিপি পর্যায়ে যেতে বাধা দিয়ে ক্যানসার কোষের বৃদ্ধি বন্ধ করে দেয় বলে গবেষকরা জানান। 

ক্যানসার কোষের বৃদ্ধি বন্ধ করতে গুয়ানোসিনের ভূমিকা
গুয়ানোসিন এক ধরনের নিউক্লিওসাইড যার ক্যানসার কোষের বৃদ্ধিকে বাধা দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। যদিও গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এর ফল বলছে, গুয়ানোসিনের খাদ্যের উত্স এবং সম্পর্কিত রাসায়নিকগুলো ক্যানসার প্রতিরোধের পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম