মেদ কমানোর এই ৬ ইয়োগা আসন করতে পারেন ঘরেই

জীবনযাপন ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ১৯:৪৫আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৯:৪৭

মেদ কমাতে চাইলে যে কেবল জিমে গিয়ে ভারী ব্যায়ামই করতে হবে সেটা নয়। ঘরেই ইয়োগার কিছু আসন নিয়মিত চর্চা করতে পারেন বাড়তি ওজন থেকে ছুটকারা পেতে। ইয়োগা বা যোগব্যায়াম মানসিকভাবে যেমন ফুরফুরে রাখে আমাদের, তেমনি পেটের মেদ কমানোর পাশাপাশি সার্বিক সুস্থতায় রাখে ভূমিকা। ইএলবিএইচ জিমের ট্রেইনার প্রীতি আক্তার মেদ কমাতে সহায়ক কিছু আসন দেখিয়েছেন পাঠকদের জন্য, যেগুলো ঘরেই চর্চা করা যাবে নিয়মিত। 

১। উৎকটাসন

উৎকটাসন। ছবি: বাংলা ট্রিবিউন

উৎকটাসন। ছবি: বাংলা ট্রিবিউন

 

একটি নিচু স্কোয়াটিং ভঙ্গি এটি। অদৃশ্য চেয়ারে বসে থাকার এই ভঙ্গি ১৫ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত ধরে করতে পারলে ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে পারলে এটি শরীরের বাড়তি ওজন কমাবে। এটি পায়ের জোর বাড়াতে সাহায্য করে ও পেটের বাড়তি মেদ কমিয়ে ফেলে। নিয়মিত এই আসন চর্চা করলে হাঁটুতে ব্যথা হবে না ও পায়ের পেশী সবল হবে।

২। বৃক্ষাসন

বৃক্ষাসন। ছবি: বাংলা ট্রিবিউন

এই আসনটি শরীরে ভারসাম্য তৈরি করে ও কাজে মনোযোগ বাড়ায়। পাশাপাশি পা শক্তিশালী করে ও পুরো শরীর টানটান করতে সাহায্য করে। নিয়মিত আসনটি চর্চা করলে পুরো শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরতে থাকবে। ১ থেকে দেড় মিনিট করে প্রতি পায়ে ভর দিয়ে আসনটি করুন। 

৩। চক্রাসন

চক্রাসন। ছবি: বাংলা ট্রিবিউন

এই আসনটি মিনিমাম ১০ সেকেন্ড থেকে শুরু করুন। এরপর আপনার শরীরের শক্তি অনুযায়ী ধীরে ধীরে সময়কাল বাড়ানোর চেষ্টা করুন। আসনটির ফলে শরীরের ব্যাকসাইডে প্রেসার পড়ে। এটি আমাদের মেরুদণ্ডের হাড়কে মজবুত করে ও হজম শক্তি বাড়ায়। ফলে কমতে থাকে বাড়তি ওজন। 

৪। উস্ট্রাসন

উস্ট্রাসন। ছবি: বাংলা ট্রিবিউন

৩০ সেকেন্ড থেকে শুরু করে যতক্ষণ হোল্ড করা যায় ততক্ষণ ধরে করুন আসনটি। এটি শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি পিঠকে শক্তিশালী করে, মেরুদণ্ড মজবুত করে ও পায়ের পেছনের পেশীগুলোকে টোন করে। বুক পেট পায়ের অতিরিক্ত চর্বি দ্রুত কমিয়ে আনে এই আসন। 

৫। ধনুরাসন

ধনুরাসন। ছবি: বাংলা ট্রিবিউন

এই আসনটি আমাদের পেটের ও পিঠের মেদ কমাতে সবচেয়ে বেশি সাহায্য করে। এটি আমাদের কিডনি ভালো রাখে এবং বিষাক্ত পদার্থ অপসারণ করে দেয় শরীর থেকে। ফলে ওজন দ্রুত কমে যায়। প্রতিদিন ৫০ সেকেন্ড করে করতে পারলেই আসনটি সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে।

৬। অধোমুখাসন

অধোমুখাসন। ছবি: বাংলা ট্রিবিউন

এই আসনটি হাত ও দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। ৩০ সেকেন্ড করে চারবার করে চর্চা করুন আসনটি। শুধু দেহের অতিরিক্ত ওজন নয়, বরং ব্যাক পেইন ও ঘাড় ব্যথাও কমাবে এই আসন।  

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম